• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভায় জমকালো আয়োজনের ডাক! সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে কাজ করতে চাই: এম. মাসুদুর রহমান মাসুদ কালিগঞ্জের ঢেবঢেবী নামাচর জান্নাতুল ফেরদৌস মাদ্রাসায় ১ হাজার ইট উপহার দিলেন (হাজী সোহেল) বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ফলাফল ঘোষণা, সভাপতি মনিরুল ইসলাম মনি পত্নীতলায় বাংলাদেশ প্রেসক্লাবের মাসিক সভা ও আলোচনা অনুষ্ঠিত পাঁচবিবি সীমান্তে ১৬০ বোতল ভারতীয় উইনক্রিক্স কফ সিরাপ আটক নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট রাজাপুরে ৮ পরিবারের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন ধামইরহাটে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

সুনামগঞ্জে তাস দিয়ে জুয়া খেলায় পুলিশের অভিযান, আটক ৬

Reporter Name / ২৭১ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে তাস দিয়ে জুয়া খেলার সময় ছয়জনকে আটক করা হয়েছে।

শুক্রবার রাত প্রায় ৪টার দিকে উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ছমেদনগর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রঙ্গারচর ইউনিয়নের ছমেদনগর গ্রামের জামাল মিয়ার একতলা পাকা বাড়িতে কয়েকজন ব্যক্তি তাস দিয়ে জুয়া খেলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে।

আটকরা হলেন— ছমেদনগর গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে জামাল মিয়া (৩৫), বনগাঁও গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে মোহাম্মদ শামসুল হক (৫০), ছমেদনগর গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে মো. শাহ আলম (৪০), বনগাঁও গ্রামের আব্দুল হান্নানের ছেলে মোহাম্মদ দেলোয়ার হোসেন (৩৮), বনগাঁও গ্রামের আরমান আলীর ছেলে মো. ইয়াসিন (২৬) এবং দোয়ারাবাজার উপজেলার রামপুর গ্রামের মৃত রইছ আলীর ছেলে মো. রহিম আলী (৪৬)।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ ফোকাস টিভিকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযানের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd