• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাগেরহাটের ফকিরহাটে ৫ ক্ষুদ্র ব্যবসায়ী পেলেন সুদমুক্ত ‘কর্জে হাসানা’ ঋণ নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলের পদে দোয়াও সমর্থন চান: সাইফুর রহমান দুলাল তানোরের কামারগাঁ খাদ্যগুদামে সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ প্রকৃত কৃষক বঞ্চিত, গুদাম কর্মকর্তার আতিকুরের বদলির দাবি নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি নাগেশ্বরী থানার ওসির সাথে সৌজন্য সাক্ষাত ১৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন স্পেন: ফের লা রোজার বিশ্বজয় অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোল, বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে স্পেন নিউইয়র্কে ‘শানে আহলে বাইত সেমিনার’ অনুষ্ঠিত স্পেনের দাপুটে লড়াইয়ে নীরব মেসিসহ পুরো আর্জেন্টিনা পুলিশের বিশেষ অভিযান সিলাম থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী লায়েক মিয়া আটক সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক

সিসিক প্রধান নির্বাহীর নাম ব্যবহার করে প্রতারণা

Reporter Name / ৪০ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আহমেদ আকবর

সিলেট দক্ষিণ সুরমা

আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজাই রাফিন সরকারের নাম ও ভুয়া দাপ্তরিক ঠিকানা ব্যবহার করে নাগরিকদের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। সরকারি অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে সিসিক এলাকার বিভিন্ন বাসিন্দার কাছ থেকে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে এই চক্রটি।শনিবার রাতে রেজাই রাফিন সরকার নিজেই তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘সতর্কীকরণ’ শিরোনামে একটি পোস্ট দিয়ে নগরবাসীকে এই বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন।

ফেসবুক পোস্টে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, একটি প্রতারক চক্র তাঁর নাম এবং দাপ্তরিক ঠিকানা ব্যবহার করে ‘০১৭৪৫-৯৯২৯০৯’ নম্বর থেকে সিলেট সিটি করপোরেশন এলাকার বিভিন্ন নাগরিকের কাছে হোয়াটসঅ্যাপ (WhatsApp) কলের মাধ্যমে যোগাযোগ করছে। তবে প্রতারকদের ব্যবহৃত ওই ছবিতে তাঁর নামের বানান এবং পদবির বিবরণী ভুল রয়েছে।তিনি আরও উল্লেখ করেন, চক্রটি সরকারি অনুদান দেওয়ার কথা বলে নাগরিকদের কাছ থেকে বিকাশ নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং অত্যন্ত সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করছে। ইতিমধ্যে দুজন ভুক্তভোগী নাগরিক স্ক্রিনশটসহ তাঁর কাছে এই ধরনের প্রতারণার শিকার হওয়ার বিষয়টি রিপোর্ট করেছেন।

এই পরিস্থিতিতে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রেজাই রাফিন সরকার বলেন, “এ ধরনের প্রতারণামূলক কল বা বার্তায় কোনোভাবেই সাড়া দেবেন না এবং কোনো ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার করবেন না। যেকোনো প্রয়োজনে সরাসরি সিলেট সিটি করপোরেশন কার্যালয়ে যোগাযোগ করে তথ্য যাচাই করার অনুরোধ রইল।”

সিসিকের সিইও আরও জানিয়েছেন যে,

এই জালিয়াতির বিষয়টি ইতিমধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি), জেলা পুলিশ ও র‍্যাবসহ সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে অবহিত করা হয়েছে। প্রতারক চক্রটিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd