• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সুরমার আড়ালে রাতে চোরাচালান: সিলেটে তরিকুলের রাজত্ব কুমিল্লার মারিশিয়া গ্রামের ঐতিহাসিক ‘নটির/বাইখি নুরজাহান মসজিদ’ সংরক্ষণে প্রশাসনের দ্বারস্থ মোশাররফ হোসেন খান চৌধুরী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন সিলেটে ডিবি পুলিশের অভিযানে ৩৩ বোতল মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান তাকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই তানোরে ৩০ বছর ধরে জমি দখল, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ কামনা সাত পরিবারের দক্ষিণ সুরমায় ৬০ পিস ইয়াবা ও ১০০ পুরিয়া গাঁজাসহ যুবক গ্রেপ্তার সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ঘুষের টাকা না পেয়ে মোটরসাইকেল চালককে ৬ হাজার টাকার মামলা:

সিলেটে ডিবি পুলিশের অভিযানে ৩৩ বোতল মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৩৩ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

আহমেদ আকবর

দক্ষিণ সুরমা প্রতিনিধি সিলেট

​সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এক সফল অভিযানে ৩৩ (তেত্রিশ) বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

​পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ২৩ জুলাই ২০২৪খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ১৪:৩০ ঘটিকায় এসএমপি গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন তারাপুর চাবাগানস্থ জাহাঙ্গীর নগর পিছনের টিলা বাগানে এক অভিযান পরিচালনা করে।
​অভিযানকালে পুলিশ উল্লেখিত মাদক ব্যবসায়ীদের আটক করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
​১। দুলাল দাস (৩৫), পিতা-রুবেন দাস, সাং-লাক্কাতুরা চা-বাগান, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।
২। মিঠুন গোয়ালা (২৭), পিতা-মানিক গোয়ালা, সাং-লাক্কাতুরা চা বাগান, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।

​গ্রেফতারকৃতদের হেফাজত হতে মোট ৩৩ (তেত্রিশ) বোতল (CAREW’S Country Liquor) মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
​এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ২৪(খ)/৪১ ধারায় মামলা নং-২৯, তারিখ-২৩/০৭/২০২৬খ্রিঃ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

​মাদক নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত এ ধরণের অভিযান পরিচালনা করছে বলে এসএমপি সূত্র নিশ্চিত করেছে। মাদকের বিস্তার রোধে সাধারণ জনগণের সহযোগিতাও কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd