• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান তাকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই তানোরে ৩০ বছর ধরে জমি দখল, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ কামনা সাত পরিবারের দক্ষিণ সুরমায় ৬০ পিস ইয়াবা ও ১০০ পুরিয়া গাঁজাসহ যুবক গ্রেপ্তার সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ঘুষের টাকা না পেয়ে মোটরসাইকেল চালককে ৬ হাজার টাকার মামলা: একের পর এক ভিন্নধর্মী বই প্রকাশ করে আলোচনায় লেখক জাহেদুল মল্লিক ফিলাডেলফিয়ায় বাওয়া মুহাইয়্যাদ্দীন (রহ.)-এর মাজার জিয়ারত নেতৃত্বে মাইজভাণ্ডার শরীফের ইমাম ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ মাইজভাণ্ডারী তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ১৩ হাজার ৫০০ টাকা ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষ্যে পথসভা

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

Reporter Name / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বৃহস্পতিবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

মোহাম্মদ সাইফুল মালিকের বাড়ি চাঁদপুর জেলায়। বাংলাদেশ পুলিশে দীর্ঘ কর্মজীবনে তিনি একজন সৎ, দক্ষ, কর্তব্যপরায়ণ ও মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করেন। কর্মস্থলে পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব আচরণের মাধ্যমে সহকর্মী এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন তিনি।

তার মৃত্যুতে কুমিল্লা জেলা পুলিশসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাকে একজন নিবেদিতপ্রাণ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে স্মরণ করেছেন। কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

জনসেবায় নিষ্ঠা, কর্মে সততা এবং মানবিক মূল্যবোধের জন্য মোহাম্মদ সাইফুল মালিক সহকর্মী ও সাধারণ মানুষের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন বলে সংশ্লিষ্টরা অভিমত ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd