• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান তাকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই তানোরে ৩০ বছর ধরে জমি দখল, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ কামনা সাত পরিবারের দক্ষিণ সুরমায় ৬০ পিস ইয়াবা ও ১০০ পুরিয়া গাঁজাসহ যুবক গ্রেপ্তার সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ঘুষের টাকা না পেয়ে মোটরসাইকেল চালককে ৬ হাজার টাকার মামলা: একের পর এক ভিন্নধর্মী বই প্রকাশ করে আলোচনায় লেখক জাহেদুল মল্লিক ফিলাডেলফিয়ায় বাওয়া মুহাইয়্যাদ্দীন (রহ.)-এর মাজার জিয়ারত নেতৃত্বে মাইজভাণ্ডার শরীফের ইমাম ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ মাইজভাণ্ডারী তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ১৩ হাজার ৫০০ টাকা ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষ্যে পথসভা

দক্ষিণ সুরমায় ৬০ পিস ইয়াবা ও ১০০ পুরিয়া গাঁজাসহ যুবক গ্রেপ্তার

Reporter Name / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

আহমেদ আকবর

দক্ষিণ সুরমা সিলেট

সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশি বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ও ১০০ পুরিয়া গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের নাম হৃদয় হোসেন (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই ২০২৬ তারিখ বিকেল আনুমানিক সোয়া ৬টার দিকে দক্ষিণ সুরমা থানার এসআই (নিঃ) মোঃ মফিজুর রহমান একদল পুলিশ ফোর্স নিয়ে ভার্থখলা এলাকার যমুনা মার্কেটের পাশের গলিতে একটি অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ঈশা ফ্যামিলি বাজারের সামনে পাকা রাস্তার ওপর থেকে হৃদয়কে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা এবং ১৯০ গ্রাম ওজনের ১০০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত হৃদয় হোসেন শাহপরান (রহ:) থানার মেজরটিলা সৈয়দপুর এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি ওই এলাকার কাদির মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

দক্ষিণ সুরমা থানা পুলিশ নিশ্চিত করেছে যে, এই ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার টেবিল ১০(ক) ও ১৯(ক) মোতাবেক একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৪)। গ্রেপ্তারের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd