• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কৃষক স্মার্ট কার্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন’ ভান্ডারিয়ায় কৃষক স্মার্ট কার্ড কার্যক্রমের উদ্বোধন সিলেটে এসএমপির মাসব্যাপী মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দৌলতখানে শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে পালিত হলো ‘শহিদ জুলাই দিবস সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমানে বিভিন্ন ব্রান্ডের ভারতীয় সিগারেট ও টায়ারসহ গ্রেফতার- সম্পর্ক বদলে গেল একটি পলকে ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে বেড়েছে ফার্মের মুরগির দাম: যা জানা গেল তারুণ্যের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ আয়োজন দক্ষিণ সুরমায় মাদকের স্বর্গরাজ্য: কিন ব্রিজ, সুইপার কলোনি ও কুমিল্লা পট্টিতে কোটি টাকার রমরমা ব্যবসা

সিলেটে এসএমপির মাসব্যাপী মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

আহমেদ আকবর

সিলেট দক্ষিণ সুরমা

সিলেট:সিলেট মহানগরবাসীকে একটি মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে মাসব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এসএমপি কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর নির্দেশনায় এই ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।এরই অংশ হিসেবে গতকাল (১৫ জুলাই) নগরীর দক্ষিণ সুরমা থানাধীন ১নং মোল্লারগাঁও ইউনিয়ন এবং মোগলাবাজার থানাধীন ৪২নং ওয়ার্ডের শ্রীরামপুর পয়েন্টে পৃথকভাবে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত পৃথক কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে আলোচনা করেন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের স্বাভাবিক বিকাশকে মারাত্মকভাবে ব্যাহত করে। সমাজকে এই অভিশাপ থেকে মুক্ত রাখতে পারিবারিক মূল্যবোধ জোরদার করা এবং তরুণ প্রজন্মকে সচেতন করা অত্যন্ত জরুরি।বক্তারা আরও উল্লেখ করেন, কেবল আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয়।

এর জন্য অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীসহ সচেতন নাগরিকদের সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সমাবেশ সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd