• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক কুমিল্লা লালমাইয়ে গৃহবধূর কোপে যুবকের মৃত্যু: আত্মরক্ষার দাবি, ঝুমনার মুক্তির দাবিতে মানববন্ধন জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক রোজী আক্তারকে ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা মধ্যনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধানবীজ বিতরণ

সিলেটের গোয়াইনঘাটে প্রবাসীর স্ত্রীকে যৌনহয়রানী ডেভিল ইয়াছিনের বিরুদ্ধে মামলা

Reporter Name / ২৪০ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

মোঃ আব্দুল মোতালিব খান

সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান

সিলেটের গোয়াইনঘাটে কিশোরগ্যাং লিডার ডেভিল ইয়াছিনের বিরুদ্ধে নারী নির্যতন আইনে মামলা হয়েছে।

প্রবাসী স্ত্রীকে যৌনপীড়নের অভিযোগে মামলা করা হয়।

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার বেটুয়ারপারের জনৈক রিমেল ইসলাম বুধবার (১০ ডিসেম্বর) গোয়াইনঘাট থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় ইয়াছিনের মা কুলসুমা বেগমকেও আসামী করা হয়েছে। যা গোয়াইনঘাট থানার মামলা নং ০৮ (১২) ২৫।

অভিযুক্ত ইয়াছিন আহমেদ (২৩) গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছ গ্রামের ছয়ফুল আহমদের পুত্র।

অভিযোগ প্রকাশ, ইয়াছিন আহমেদ ফুলতৈলছৈল গ্রামের বাসিন্দা হলেও পূরো উপজেলা জুড়ে রয়েছে তার শক্তিশালী কিশোরগ্যাং নেটওয়ার্ক। সে তার গ্রামের স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের উত্যক্ত করার পাশাপাশি প্রায়ই গৃহবধূদেরও উত্যক্ত করে থাকে।

সর্বশেষ সে তার নিজ গ্রামের প্রতিবেশী প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননীকে (২১) একাধিক মোবাইল ফোনে উত্যক্ত করার পাশাপাশি খারাপ কাজের প্রস্তাব দিতে থাকে।

প্রবাসীর স্ত্রী তার সব কটি মোবাই ব্লক করে দিলে সে আরও ক্ষীপ্ত হয়ে উঠে।

গত ২৩ নভেম্বর ইয়াছিন ওই প্রবাসীর ঘরে হানা দেয় এবং প্রবাসীর স্ত্রীকে একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

এ সময় প্রবাসীর স্ত্রীর শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে সে দৌড়ে পালিয়ে যায়।

আর তার এই কাজে সহায়তা করে তার মা কুলসুমা বেগম।

এ ঘটনায় প্রবাসীর স্ত্রীর ভাই রিমেল ইসলাম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ করেন।

পুলিশ অভিযোগ তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে থানায় মামলাটি রুজু করে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো: মনির উজ জামান মামলা রুজুর সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পর থেকে আসামী আত্মগোপনে চলে গেছে।

তাকে গ্রেফতারে তল্লাশী অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd