মোঃ মুমিনুল ইসলাম মনিয়া
কানাইঘাট উপজেলা প্রতিনিধি ।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম সাহেবের দিক নির্দেশনায় এসআই(নিঃ) দূর্গা কুমার দেব, এসআই(নিঃ) কবির হোসেন, এএসআই(নিঃ-) বাপ্পী রুদ্র পাল সঙ্গীয় ফোর্সসহ ১৫/০৩/২০২৬ইং তারিখ দিবাগত রাতে কানাইঘাট থানাধীন কালিনগর (ধর্মটিলা) এলাকায় গ্রেফতারী অভিযান পরিচালনা করে জিআর-১৫৫/২৫ এর ওয়ারেন্টভূক্ত আসামী ১। মুস্তাকিম আহমদ (২২), পিতা-আব্দুস শুক্কুর, ২। আব্দুস শুক্কুর (৫২), পিতা-মৃত জমির আলী, ৩। মুরসালিন (২০), পিতা-আব্দুস শুক্কুর, সর্বসাং-কালিনগর (ধর্মটিলা), থানা-কানাইঘাট, জেলা-সিলেটদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্য ১৬/০৩/২০২৬ইং তারিখ যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।