মোাঃ মুমিনুল ইসলাম (মনিয়া)
কানাইঘাট উপজেলা প্রতিনিধি
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম সাহেবের নের্তৃত্বে এসআই(নিঃ) কবির হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানাধীন ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের অর্ন্তগত নিহালপুর সাকিনস্থ আসামপাড়া নূনছড়া খালের পশ্চিম পার্শ্বে কাঁচা রাস্তার উপর হইতে ০১টি ট্রাক্টর গাড়ীতে করে ১০০ ঘনফুট পাথর লোভাছড়া পাথর কোয়ারী এলাকা হইতে অবৈধভাবে চুরি করিয়া নিয়ে যাওয়ার সময় এসআই(নিঃ) কবির হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং ২৯/০১/২০২৬ তারিখ রাত ০৩.৫৫ ঘটিকার সময় আটক করেন। উক্ত সময় ট্রাক্টর গাড়ীর ড্রাইভার আসামী নিজাম উদ্দিন (২৮), পিতা-মৃত ফয়জুল হক, সাং-সাউদগ্রাম, থানা-কানাইঘাট, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয় এবং অজ্ঞাতনামা ০১ জন আসামী পালিয়ে যায়। পরবর্তীতে এসআই(নিঃ) কবির হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটককৃত ট্রাক্টর গাড়ীতে ১০০ ঘনফুট পাথর ও ধৃত আসামীসহ থানায় হাজির হইয়া এজাহার দায়ের করিলে কানাইঘাট থানার মামলা নং-১৪, তারিখ-২৯/০১/২০২৬ইং, ধারা-৫ খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২; তৎসহ 431/379 The Penal Code, 1860; রুজু করিয়া মামলার তদন্তভার এসআই(নিঃ) মিজানুর রহমান এর নামে হাওলা করা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে। গ্রেফতারকৃত আসামীকে অদ্য ২৯/০১/২০২৬ইং তারিখ যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।