• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নকলের সুযোগ না পেয়ে চরফ্যাশনের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ ​মানবতার অনন্য দৃষ্টান্ত: মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে রক্ত দিলেন যুবদল নেতা রিয়াজ ​মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী বাগেরহাটের সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন পরিবেশ প্রতিমন্ত্রীর আফতাবনগর–আলিফনগর সংযোগ সড়ক বন্ধের প্রতিবাদে মানববন্ধন, চলাচল স্বাভাবিকের দাবি ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু কুমিল্লা দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতি-চুরি, মারামারি ও পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেপ্তার দৌলতখানে জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে মোশাররফ হোসেন খান চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

সালথা থেকে প্রবাসী বাবাকে রিসিভ করতে গিয়ে সড়কে প্রাণ গেল মেয়ে ও তার শশুরের

Reporter Name / ১৯৪ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

মোঃ ইলিয়াছ খান

সালথা ফরিদপুর প্রতিনিধি:

 

প্রবাসী বাবাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায়, মারা গেলেন বাবার আদরের কন্যা মোছাম্মৎ ফিরোজা বেগম (২৫)ও তার শশুর মাসুদ ফকির (৬০) এ ঘটনায় শিশুসহ আরো অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের ঢাকা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। নিহত ও আহতদের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামপ্রান্তপুর গ্রামের পূর্ব পাড়া। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৪ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রামকান্তপুর গ্রামের বাসিন্দা ছারু ফকির দীর্ঘ দিন পরে পরবাসী থেকে দেশে ফিরছিলেন।

ভোর ৫ টায় তার এয়ারপোর্টে পৌঁছানোর কথা ছিল। তাই ছারু ফকির কে এগিয়ে আনার জন্য বুধবার দিবাগত রাত দুইটার দিকে তার মেয়ে সহ পরিবারের ১০ জন সদস্য একটি মাইক্রোবাসে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ছারু এসে এয়ারপোর্টে পৌঁছালে ও তার স্বজনদের সেখানে পৌঁছাইতে পারেননি।

স্বজনদের বহন করা গাড়িটি দুর্ঘটনায় কবলে পড়ে প্রবাসী ছারুর কলিজার টুকরা মেয়ে ফিরোজা ও তার শশুর মাসুদ ফকির ঘটনাস্থলে মারা যান। এই ঘটনায় আহত হন ফিরোজার শিশু সন্তান সহ অন্তত ৮ জন, আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ভর্তি করা হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক জানতে পেরেছি বাকি আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন, দুর্ঘটনায় নিহতদের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে বাড়ি হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহত ড্রাইভার সবুজ শেখ বলেন, আমাদের গাড়িটি জাজিরার নাওডোবা সীমান্ত এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আশা একটি যাত্রীবাহী বাস ও পিছনদিক থেকে আসা একটি কাভার ভ্যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। বাকিরা সবাই আহত হয়েছে। জাজিরা হাইওয়ে থানার ওসি মোঃ নুরুল ইসলাম বলেন, ভরে জাজিরার নাওডোবা এলাকায় ফরিদপুরের সালথা থেকে আসা একটি হাই এক্স গাড়ির সাথে যাত্রীবাহী বাস ও একটি খাবার ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ই দুইজন মারা যান। এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd