• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎আশুলিয়ায় মাদক ব্যবসায় রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই; ৮জনের বিরুদ্ধে অভিযোগ ‎ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট, কার্যকর হচ্ছে আগের সময়সূচি নাগেশ্বরী পীরবাড়ী যুব সমাজের ‘আল-খিদমাহ্ ফাউন্ডেশন’-এর উদ্যোগে মসজিদে মুর্দা মশারি বিতরণ আজ যমুনা ফিউচার পার্কে জেমস-হাসানের রক কনসার্ট, থাকছে পাঁচ ব্যান্ড পার্বত্য চট্টগ্রাম কোনো আলাদা রাষ্ট্র নয়, এটি পুরো বাংলাদেশের বুড়িচংয়ে উষার উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নেন দুই শতাধিক মানুষ রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভায় জমকালো আয়োজনের ডাক! সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে কাজ করতে চাই: এম. মাসুদুর রহমান মাসুদ

সাংবাদিক এ এস এম হায়াত উদ্দিন হ-ত্যাকাণ্ডের দুই দিন পর থানায় মা-মলা হয়েছে।

Reporter Name / ২১৪ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার মোঃ হাফিজুর রহমান

বাগেরহাটে বিএনপি নেতা ও সাংবাদিক এ এস এম হায়াত উদ্দিন হ-ত্যাকাণ্ডের দুই দিন পর থানায় মা-মলা হয়েছে। রোববার সন্ধ্যায় তাঁর মা হাসিনা বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মা-মলা করেছেন। এতে মো. ইসরাইল মোল্লাকে প্রধান আ-সামি করে সাতজনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতপরিচয় আ-সামি করা হয়েছে আরও ১০-১২ জনকে।

এদিকে হায়াত উদ্দিন হ-ত্যাকাণ্ডের আরও কিছু তথ্য পাওয়া গেছে। একাধিক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, শুক্রবার সন্ধ্যায় হায়াত নিজ বাড়ির কাছেই সিদ্দিকের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। হঠাৎ তিনটি মোটরসাইকেলে করে ছয়-সাতজন স-ন্ত্রাসী এসে তাঁকে ঘিরে ধরে। তাদের একজন তাঁকে জিজ্ঞেস করে, ‘তুই কোন হাত দিয়ে লিখিস, সেই হাতটা একটু দেখা।’ বলেই দু-র্বৃত্তরা এলোপাতাড়ি কো-পাতে শুরু করে হায়াত উদ্দিনকে।

হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার মৃ-ত নিজাম উদ্দিনের ছেলে। তিনি সম্প্রতি অনুষ্ঠিত বাগেরহাট পৌর বিএনপির সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করে পরাজিত হন। দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় হায়াত উদ্দিনের ওপর ধারালো অ-স্ত্র ও হা-তুড়ি নিয়ে হামলা করে দু-র্বৃত্তরা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃ-ত ঘোষণা করেন।

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা জানায়, ধারালো অ-স্ত্রের কোপে মুহূর্তেই র-ক্তাক্ত হয়ে পড়েন হায়াত উদ্দিন। প্রাণভিক্ষার আকুতি জানানোর পরও থামেনি হা-মলাকারীরা। এক পর্যায়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলেও মাটিতে লুটিয়ে পড়েন। আতঙ্কিত লোকজন এগিয়ে আসারও সাহস পাননি। হা-মলাকারীরা যাওয়ার পর কয়েকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান।

জানা গেছে, এলাকার মা-দকের কারবার, ঠিকাদারি কাজের মান, রাজনৈতিক দু-র্বৃত্তায়নসহ বিভিন্ন বিষয়ে সামাজিক মাধ্যমে প্রতিবাদী ছিলেন হায়াত উদ্দিন। এ জন্য কয়েক মাস আগেও তাঁর ওপর হা-মলা চালায় দু-র্বৃত্তরা। তাঁকে হত্যার ঘটনায় হওয়া মা-মলার প্রধান আসামি মো. ইসরাইল মোল্লা বিএনপির কর্মী। পাশাপাশি ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ কেয়ার সোসাইটির জেলার সাংগঠনিক সম্পাদক। তাঁর বিরুদ্ধে মা-দকের কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বাগেরহাট সদর মডেল থানার ওসি মাহামুদ-উল-হাসান রোববার রাতে বলেন, হায়াত উদ্দিন হ-ত্যাকাণ্ডের ঘটনায় তাঁর মা বাদী হয়ে মা-মলা করেছেন। ঘটনায় জড়িতদের গ্রে-প্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd