• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নকলের সুযোগ না পেয়ে চরফ্যাশনের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ ​মানবতার অনন্য দৃষ্টান্ত: মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে রক্ত দিলেন যুবদল নেতা রিয়াজ ​মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী বাগেরহাটের সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন পরিবেশ প্রতিমন্ত্রীর আফতাবনগর–আলিফনগর সংযোগ সড়ক বন্ধের প্রতিবাদে মানববন্ধন, চলাচল স্বাভাবিকের দাবি ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু কুমিল্লা দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতি-চুরি, মারামারি ও পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেপ্তার দৌলতখানে জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে মোশাররফ হোসেন খান চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

সাংবাদিকের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

Reporter Name / ২৪৬ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:

সাতক্ষীরায় সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মাছরাঙা টিভি ও আমাদের সময়ের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি রঘুনাথ খাঁ, দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মীর আবু বকর, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি বেলাল হোসেন, আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ হাসানুর রহমান হাসান, মানবাধিকার প্রতিদিন পত্রিকার খুলনার বিভাগীয় প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি আবু সাইদ, দিন প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, গ্লোবাল টিভির প্রতিনিধি রাহাত রেজা, গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আনিছুর রহমান, দৈনিক লাখ কণ্ঠের জেলা প্রতিনিধি ফিরোজ হোসেন, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি জাহজান মিঠু, বাংলাদেশ খবর প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মুহাম্মদ হাফিজ, প্রতিনিধি দেশ বুলেটিন পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম, দৈনিক সংগ্রাম পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টর সাইদুল বাশার, দৈনিক পরিবর্তন পত্রিকার আন্তর্জাতিক সম্পাদক জাহিদুল বাশার,পাটকেলঘাটা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি নাজমুল হক খান, দৈনিক জবাবদিহি পত্রিকার কলারোয়া উপজেলা প্রতিনিধি মোঃ আঃ আলিম, দৈনিক রানার পত্রিকার দেবহাটা উপজেলার প্রতিনিধি মোঃ সিদ্দিক, জবাবদিহি পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি আঃ রাজ্জাক, চ্যানেল এ ওয়ান টিভির উপজেলা প্রতিনিধি মোকাররাম বিল্লাহ, বিশ্ব বাংলা চ্যানেলের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আবু জাফর,এখন টিভির ক্যামেরা পারসন মনা,কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার গাজী হাবিব, ক্রাইম বার্তার স্টাফ রিপোর্টার সাইদুল হোসেন ও মিজানুর রহমান নন্দিত টিভির বার্তা সম্পাদক দেলোয়ার হোসেন, কর্মসূচিতে কয়েকশ সাংবাদিক অংশ নেয়।

মানবন্ধনে বক্তরা বলেন, আশাশুনি থানার পুলিশ কর্মকর্তা এস আই শ্যামাপ্রসাদ রায়ের বিরুদ্ধে চাঁদাবাজির সংবাদ প্রকাশের পর জাতীয় দৈনিক স্বাধীন সংবাদের স্টাফ রিপোর্টার আরিফুল ইসলামকে দফায় দফায় কৈফিয়েত তলব, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের ভয় ও প্রাণনাশের হুমকি প্রদান করেন স্থানীয় যুবনেতা আবু জাহিদ সোহাগ ও সাবেক যুবনেতা সাদিক আনোয়ার ছোট্টু । প্রতিকার চেয়ে সাংবাদিক আরিফুল আশাশুনি থানায় সাধারণ ডায়রী করেন, (নং ৪১৯, তাং ১১/৩/২৫)। এঘটনার জের ধরে মাজেদা খাতুন নামে কথিত এক নারী সাতক্ষীরা কোটে সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করেন। সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত কোন প্রকার তদন্ত ছাড়াই সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে আশাশুনি থানাকে এফ আই আর’র গ্রহণের নির্দেশ দেন।

সাংবাদিক নেতারা বলেন, আগামি ৪৮ ঘন্টার মধ্যে সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি মূলক মামলার বাদী মাজেদা এবং মদদ দাতা কথিত আবু জাহিদ সোহাগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd