• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়লেন মেসি ষড়যন্ত্র মূলক অপপ্রচারের শিকার ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম তানোরে তসলিমা ইলেক্ট্রনিক্স ও ওয়ালটন শোরুমে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক

সংসদ ভবনের সামনে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

Reporter Name / ১৯৯ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

মোঃ আজিজুল গাজী জেলা প্রতিনিধি, বাগেরহাট।

সংসদ ভবনের সামনে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে তিন দফা দাবিতে সংসদ ভবনের ফটক টপকে মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। একপর্যায়ে তারা মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে পড়েন।
তাদের তিনটি দাবি হলো—
১️। জুলাই সনদ সংশোধন,
২️। সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা, এবং
৩️। জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি প্রদান।
পরে পুলিশ তাদের অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে দিলে জুলাই যোদ্ধা ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সংসদ ভবন এলাকায়। একপর্যায়ে তারা সড়কে অবস্থান নিয়ে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়, ফলে আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় মঞ্চ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন,
“জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি থাকছে। তাই সবাইকে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”
প্রসঙ্গত, আজকের অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা এবং ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের জুলাই সনদে স্বাক্ষর করার কথা রয়েছে। তবে ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চারটি বাম দল এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd