• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আগামীকাল থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস রামপালে ৭০০ শিক্ষার্থীর মাঝে  ফলজ ও বনজ উদ্ভিদ বিতরণ বাগেরহাটে শেখ রবিউল আলম রবি: একাধিক উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও বিএনপির মতবিনিময় সভায় যোগদান ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের প্রমাণ, তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন দৌলতখানে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও সফল চাষিদের সম্মাননা সোশ্যাল মিডিয়ার চোরাবালি ও বিভ্রান্ত তরুণ প্রজন্ম: সংকটের মনস্তাত্ত্বিক জ্যামিতি ও উত্তরণের পথ – প্রফেসর ড. আসিফ মিজান উপাচার্য, দারু সালাম বিশ্ববিদ্যালয় (সোমালি) এবং রাজনীতি, মানবাধিকার ও অপরাধ বিশ্লেষক। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বুড়িচংয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

শেখ জামাল মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে কামরাঙ্গীরচর সরকারি মাধ্যমিক বিদ্যালয় নামকরণ

Reporter Name / ১১৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

জাহিদ হাসান

স্টাফ রিপোর্টার,ঢাকা

রাজধানীর কামরাঙ্গীরচরের শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘কামরাঙ্গীরচর সরকারি মাধ্যমিক বিদ্যালয়’ রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নাম পরিবর্তনের কারণ হিসেবে বলা হয়েছে—বিদ্যালয়ের পুরোনো নামটি রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে যুক্ত থাকায় আপত্তি ওঠে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষা প্রতিষ্ঠানের নাম সরাসরি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা দলীয় ইতিহাসের সঙ্গে সম্পর্কিত, সেগুলোর নাম পরিবর্তন করে নিরপেক্ষ বা ভৌগোলিক পরিচয়নির্ভর নামকরণ করা হচ্ছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে।

বিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এটা মূলত প্রশাসনিক সিদ্ধান্ত। স্থানীয়ভাবে অনেকে বিষয়টি নিয়ে আলোচনা করছেন, তবে আমাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পড়াশোনার পরিবেশ ঠিক রাখা।”

স্থানীয়দের একটি অংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও অনেকে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ মনে করেন, “শেখ জামাল বঙ্গবন্ধু পরিবারের সন্তান, তাঁর নামে বিদ্যালয়ের নাম থাকা কোনো রাজনৈতিক বিষয় নয়।”

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের আনুষ্ঠানিক মন্তব্য এখনো পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd