• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের দায়িত্ব গ্রহণ অবৈধ গ্যাস ক্রস-রিফিলের বলি ইমন: তানোর উপজেলায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জামায়াতের গণমিছিল ও পথসভা জুলাই সনদ ও গণভোট কার্যকরের দাবিতে বুড়িচংয়ে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত দৃষ্টি নন্দন খাল পুনঃখনন শেষে ১৪ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ভান্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান নিউইয়র্কে আন্তর্জাতিক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা: শান্তিপূর্ণ সমাজ গঠনে ইসলামের মানবিক শিক্ষা তুলে ধরলেন শাহসুফি ড. সাইফুদ্দীন আহমদ সিলেট সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডে শুরু হচ্ছে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে ইসলামনগরে মতবিনিময় সভা ১ আগস্ট থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক

শুভ বিজয়া দশমী : আজ প্রতিমা বিসর্জন, বিদায়ের সুরে মুখর মণ্ডপ

Reporter Name / ১৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

মোঃ আজিজুল গাজী

জেলা প্রতিনিধি বাগেরহাট

পাঁচ দিনের আনন্দ-উৎসব শেষে আজ বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। রাজধানীসহ সারাদেশের পূজামণ্ডপগুলোতে সকাল থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। ঢাকের বাদ্য, মন্ত্রপাঠ আর আরতির আলোয় মণ্ডপগুলো মুখর হয়ে উঠলেও ভক্তদের হৃদয়ে এখন বিদায়ের সুর।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নির্দেশনায় নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের আয়োজন করা হবে। নির্ধারিত ঘাটগুলোতে ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
ধর্মীয় শাস্ত্রমতে, নবমী তিথিতে রাবণ বধের পর শ্রী রামচন্দ্র দেবী দুর্গার পূজা করেন। সেই আচার অনুযায়ী নবমী বিহিত পূজা, যজ্ঞ ও বিশেষ অঞ্জলি অনুষ্ঠিত হয়। নীল অপরাজিতা ফুল, ১০৮টি বেলপাতা, আমকাঠ ও ঘি দিয়ে যজ্ঞ সম্পন্ন করা হয়। বিশ্বাস করা হয়, এই পূজার মাধ্যমে মানবকুলে সমৃদ্ধি নেমে আসে।
রাজধানীর বিভিন্ন মণ্ডপে ঘুরে দেখা গেছে নতুন পোশাকে শিশু, পরিবারের সঙ্গে ভক্তদের উপচে পড়া ভিড়। সকাল থেকে শুরু হওয়া উৎসব বিকেলের দিকে রূপ নেয় মিলনমেলায়। সবার চোখে-মুখে আনন্দ থাকলেও মনে বাজছে বিদায়ের বিষণ্ন সুর “আসছে বছর আবার হবে”।
আজ সন্ধ্যার পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd