• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ৫৮ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বিজিবি নাগেশ্বরীতে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি উপপ্রশাসনিক কর্মকর্তা জেসি চৌধুরীর বুড়িচংয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল আরএমপি পুলিশ লাইন্সে মাস্টার প্যারেডে পুলিশ কমিশনারের নির্দেশনা দক্ষিণ সুরমায় ইনচার্জ মফিজুর রহমানের নেতৃত্বে স্বস্তিতে সাধারণ মানুষ নাগেশ্বরীর বাসস্ট্যান্ড–ওয়াবদা বাজার–আয়নালের ঘাট সড়কের বেহাল দশা শিক্ষক দিবসে কুড়িগ্রাম জেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত শাহানাজ পারভিন ভাণ্ডারিয়ায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহী মডেল প্রেসক্লাবের গভীর শোক

শিক্ষক দিবসে কুড়িগ্রাম জেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত শাহানাজ পারভিন

Reporter Name / ৩৫ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

শিক্ষক দিবস উপলক্ষে সরকারি নির্দেশনার আলোকে কুড়িগ্রাম জেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুণী প্রধান শিক্ষক নির্বাচন করা হয়েছে। এতে নাগেশ্বরী উপজেলার কুটিপাড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভিন জেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শিক্ষকতা পেশায় নিষ্ঠা, দায়িত্বশীলতা, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।

শাহানাজ পারভিন দীর্ঘদিন ধরে কুটিপাড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজার সহধর্মিণী।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানে উৎসাহিত করা, শিক্ষার মানোন্নয়ন, নিয়ম-শৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও বিভিন্ন কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক হিসেবে শাহানাজ পারভিন নির্বাচিত হওয়ার খবরে কুটিপাড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তারা তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষক দিবসকে সামনে রেখে একজন নিবেদিতপ্রাণ শিক্ষককে এমন স্বীকৃতি প্রদান অন্য শিক্ষকদের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও শিক্ষার মানোন্নয়নে আরও উৎসাহিত করবে। পাশাপাশি প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নেও এ ধরনের সম্মাননা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd