• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে হোসেন স্টোর থেকে ৫০ হাজার টাকার কাপড় চুরির অভিযোগ, সন্ধান পেতে সহযোগিতা কামনা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ডুমুরিয়ায় রাজস্ব খাতের অর্থায়নে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নি/হ/ত, ঘাতক বাস পলাতক কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রায়ের বাজারে লালবাগ বিরিয়ানি হাউজের বিরুদ্ধে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগ রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভাগীয় কোর কমিটির সভা ইউপি সচিব বারেকের অবৈধ সম্পদ ও ক্ষমতার উৎস কোথায়?দুর্নীতির শত অভিযোগেও বহাল তবিয়তে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন: উত্তরায় কঠোর নিরাপত্তা, মোতায়েন ৫ হাজার পুলিশ

Reporter Name / ৩১৫ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মো: রাফি হাসান

জেলা প্রতিনিধি ঢাকা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার পর উত্তরা এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে শুধুমাত্র অনুমোদিত কার্ডধারী ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। অন্য কেউ ওই এলাকায় প্রবেশ করতে পারছেন না বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি জানান, আগুনের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে উত্তরা ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫ হাজারেরও বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

ডিসি মহিদুল ইসলাম বলেন, “নিরাপত্তার স্বার্থে বিমানবন্দর সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখা হয়েছে। কেবল কার্ডধারী কর্মকর্তা, কর্মচারী ও অনুমোদিত যানবাহনই প্রবেশ করতে পারবে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে।”

এদিকে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করে বলা না গেলেও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
ঘটনার পর বিমানবন্দরের অভ্যন্তরে যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দেয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd