মোঃ ফারুক সরকার জেলা প্রতিনিধি (বগুড়া)
বগুড়া জেলার শাজাহানপুর থানার মামলা নং-৩০, তাং ২৮/০৯/২০২৫ খ্রিঃ, জিআর নং-৩৫৮, ধারা ৯(৩)/১০/১১/১৩ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর অধীন দায়েরকৃত মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি মোঃ শাহ আলম নান্নু (৩৮)–কে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি শাজাহানপুর উপজেলা যুবলীগের সদস্য হিসেবে পরিচিত।
পিতা: আব্দুল রশিদ প্রাং
ঠিকানা: চুপিনগর বড়বাড়িপাড়া, থানা– শাজাহানপুর, জেলা– বগুড়া।
২০২৫ সালের ১৫ নভেম্বর দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে শাজাহানপুর থানাধীন দুবলাগাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের স্বার্থে তাকে আদালতে সোপর্দ করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।