মোঃ ফারুক সরকার জেলা প্রতিনিধি (বগুড়া)
বগুড়া জেলার শাজাহানপুর থানার মামলা নং-৩০, তাং- ২৮/০৯/২০২৫ খ্রিঃ, জিআর নং-৩৫৮, ধারা- ৯(৩)/১০/১১/১৩ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ মামলায় তদন্তের ভিত্তিতে এক সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন —
মোঃ আহসান হাবীব (৩০)
যুগ্ম সাধারণ সম্পাদক, শাজাহানপুর উপজেলা ছাত্রলীগ
পিতা: মোঃ ইসরাফিল হোসেন
সাং: টেকুরগাড়ী
ইউনিয়ন: ০৪ নং আড়িয়া ইউনিয়ন
থানা: শাজাহানপুর
জেলা: বগুড়া
পুলিশ জানায়, ১৫ নভেম্বর ২০২৫ ইং তারিখ, দুপুর অনুমান ১২টা সময় আড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের ৯(৩)/১০/১১/১৩ ধারায় অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট আইনী প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।