• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আলীকদমে মেরিনচরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নাগেশ্বরীতে গোপালপুর পীরবাড়ী দ্বি-মুখী দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠন ১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, প্রতিদিন যেতে পারবেন ৩৫০০ পর্যটক নলছিটিতে পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! তরুণীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ ‎আশুলিয়ায় মাদক ব্যবসায় রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই; ৮জনের বিরুদ্ধে অভিযোগ ‎ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট, কার্যকর হচ্ছে আগের সময়সূচি নাগেশ্বরী পীরবাড়ী যুব সমাজের ‘আল-খিদমাহ্ ফাউন্ডেশন’-এর উদ্যোগে মসজিদে মুর্দা মশারি বিতরণ

শাজাহানপুরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১, মোটরসাইকেল জব্দ ২

Reporter Name / ২৭১ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বগুড়া জেলা প্রতিনিধি, মোঃ ফারুক সরকার।

বগুড়ার শাজাহানপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ২টি মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করা হয়।

শাজাহানপুর থানার জিডি নং- ২১২২, তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৫ এর ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ আবু জাররার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। ওইদিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটে খরনা ইউনিয়নের বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, শাকপালা থেকে নাটোরগামী বাঁশবাড়িয়া এলাকায় নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা ঝটিকা মিছিল করার প্রস্তুতি নিচ্ছে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে এসময় পুলিশের সহযোগিতায় এএসআই (নিঃ) মোঃ মহুবার রহমানের সহায়তায় একজনকে আটক করা সম্ভব হয়। আটককৃত ব্যক্তি হলো মোঃ আবু হুরাইরা আকন্দ (১৯), বগুড়া পৌর ছাত্রলীগের ১৪ নং ওয়ার্ড সভাপতি, পিতা- মোঃ আব্দুল কাদের, সাং- শাকপালা উত্তরপাড়া, শাজাহানপুর, বগুড়া।

পরে আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে এবং তার সহযোগী পলাতক আসামি মোঃ রিফাত (২০)সহ আরও অনেকে নিষিদ্ধ সংগঠনের আহ্বানে সেখানে জড়ো হয়েছিল। পালানোর সময় ঘটনাস্থলে ২টি মোটরসাইকেল ফেলে যায়, যা পরবর্তীতে জব্দ করা হয়।

এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ আবু জারা বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৩০, তারিখ ২৮/০৯/২০২৫ খ্রিঃ, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ধারা ৯(৩)/১০/১১/১৩ এ মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামি আবু হুরাইরা আকন্দকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd