• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে ২৩ তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন নবীজির মহানুভবতা ও আদর্শ নতুন প্রজন্মের জীবনচর্চার অংশ করতে হবে”—শাহসুফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুততম সময়ে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার, গ্রেফতার ৩ নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল মুখোশের আড়ালে ‘মানবতার ফেরিওয়ালা’: রাতারাতি কোটিপতি হওয়ার পেছনে সুদের ভয়ঙ্কর থাবা নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসির সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ১১৭ কোটি টাকার কদমতলী বাস টার্মিনাল এখন অব্যবস্থাপনার চাদরে, সিলেটে মাজার-মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০ বুড়িচংয়ে মেয়র প্রার্থী জাবেদ কাউসারের সবুজের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমোহনে সালিশি বৈঠকের মাঝেই রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৭

Reporter Name / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

মোঃ সরওয়ার হোসেন লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চলমান একটি সালিশি বৈঠকের মধ্যেই দু’পক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মজিদের সন্তানদের সাথে একই এলাকার মৃত আমির হোসেনের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় সাবেক চেয়ারম্যান ও মেম্বারদের উপস্থিতিতে একটি সালিশি বৈঠক (বিচার কাজ) চলছিল।
​বিচার কাজ চলমান থাকা অবস্থাতেই আব্দুল মজিদের ছেলে বাগন আলীর পক্ষ নিয়ে অন্য ভাইয়েরা প্রতিপক্ষের ওপর চড়াও হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন
​সংঘর্ষে গুরুতর আহত ব্যক্তিরা হলেন রফিক (৬৫) পিতা- মৃত আমির হোসেন, মোসলে উদ্দিন (৫০), পিতা- মৃত আমির হোসেন,নাগর (৩৫), পিতা- রফিক,তারেক (২৭), পিতা- মোসলে উদ্দিন,মমতাজ (৫৫), স্বামী- রফিক,নাজমা বেগম (৪৫), স্বামী- মোসলে উদ্দিন
​এছাড়াও বাগন আলীর পক্ষে সিডু (২৮) নামের আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
​ আব্দুল মজিদের পক্ষে এই সংঘর্ষে সরাসরি অংশ নেয় তার সন্তান— বাগন আলী (৬০), নূরনবী (৫৫), আক্তার হোসেন (৫০), কামাল (৪৫), কাজল (৩৫), মনির (৩২) এবং সিডু (২৮)।
​এ বিষয়ে লালমোহন থানা প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ঘটনাটি তারা অবগত হয়েছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে। প্রশাসন থেকে স্পষ্ট জানানো হয়েছে:
​এই সংঘর্ষের ঘটনায় ভুক্তভোগী পক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলেই অবিলম্বে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

​বর্তমানে ওই এলাকায় এ ঘটনা নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশ প্রশাসন নজরদারি রাখছে।

মোঃ সরওয়ায়র হোসেন
লালমোহন প্রতিনিধি
০১৭১৭৩১৩৩৮৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd