• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
দক্ষিণ সুরমায় পূর্ব শত্রুতার জেরে যুবকের বাড়িতে সন্ত্রাসী হামলা, অল্পের জন্য রক্ষা ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মিথ্যা সংবাদ আর ভিত্তিহীন অপপ্রচারের নির্মম শিকারে পরিনত হয়েছে গৌরিপুর থানার অফিসার ইনচার্জ জনাব হাবিবুর রহমান ভাণ্ডারিয়ায় বরিশাল রেঞ্জের ডিআইজির পূজামণ্ডপ পরিদর্শন নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে সমাজসেবা কার্যালয়ের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবস পালিত ঢাকার আশুলিয়ায় মাদক শিশু অপহরণ ও পাচারকারীদের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে হলুদ সাংবাদিকতার আড়ালে ভুয়া সংগঠন: লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ফরিদ চিসতির বিরুদ্ধে কেদার মহিলা কলেজে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

রংপুর বিভাগ জুড়ে মৃতুর মিছিল। দোকান উদ্বোধনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

Reporter Name / ৩৫৬ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

মুহাম্মদ রাওফুন বরাত বাঁধন ঢালী। সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টস কাউন্সিল।

রংপুর বিভাগের কাউনিয়া উপজেলায় সারের নতুন দোকান উদ্বোধনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পীরগাছা উপজেলার বাসিন্দা শাহাবুদ্দিন (৪৫) এবং মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাহাবাজ বাজারের নজর আলী নামে একজন নতুন একটি সারের দোকান উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান চলাকালে দোকানের বৈদ্যুতিক সংযোগে হঠাৎ কয়েকজন একসাথে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত পাঁচজনকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আরও তিনজনকে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এমন দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd