হুমায়ুন কবীর
স্টাফ রিপোর্টার গাজিপুর :
আগামী ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার সকাল হতে পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ময়মনসিংহ থেকে এক বিশাল মিছিল গফরগাঁও এর ঐতিহাসিক আধ্যাত্মিক স্থান শাহ মিসকিন (রহ.) মাজার অভিমুখে যাত্রা করবে।
এ আয়োজনে মিছিলের পাশাপাশি থাকবে বাইক মিছিল, যা পুরো পথ জুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের মিলাদুন্নবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটাবে। দিনব্যাপী চলবে ধর্মীয় আলোচনা, দোয়া ও বিশেষ মিলাদ মাহফিল।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে—
এই পবিত্র দিনকে কেন্দ্র করে সকল ধর্মপ্রাণ মুসলমানকে মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি মিলাদ মাহফিলে উপস্থিত হয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালবাসা, শ্রদ্ধা ও দরুদ পাঠের মাধ্যমে মাহফিলকে সফল করার অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয় ধর্মপ্রাণ জনসাধারণ, আলেম-ওলামা, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মিলাদ মাহফিলে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।