• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভাণ্ডারিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স তানোর ভূমি অফিসের পেশকার সাজ্জাদ সুমনের বিরুদ্ধে ঘুষের টাকা নেওয়ায় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ ​একটি খবরের সূত্র ধরে চরের কুঁড়েঘরে ইউএনও: দুই দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারে মানবিক আলোর স্পর্শ নাগেশ্বরীতে নিয়োগ জালিয়াতির অভিযোগ: সুপারের দাবি ‘ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ কমিশনারের নাগেশ্বরী ব্লাড ব্যাংকের ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ​সরকারি নিষেধাজ্ঞা বুড়ো আঙুল: রাতের আঁধারে ভোলার দৌলতখানের এসাক মোড়ে দেদারসে কেনাবেচা হচ্ছে ইলিশ নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ ও পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন

মহাসড়কে চালু এআইভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’

Reporter Name / ১৪০ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হয়েছে। নতুন এই ব্যবস্থায় ওভারস্পিড, অবৈধ পার্কিং ও উল্টোপথে গাড়ি চালানোর মতো বিভিন্ন অপরাধ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে সড়কে স্থাপিত এআই ক্যামেরা।

মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে এ প্রযুক্তির উদ্বোধন করা হয়। হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কে স্থাপিত বিশেষ ক্যামেরার মাধ্যমে যানবাহনের গতিবিধি ও চলাচল পর্যবেক্ষণ করা হবে। কোনো গাড়ি ট্রাফিক আইন লঙ্ঘন করলে ক্যামেরায় ধারণ করা তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে মামলা প্রক্রিয়া শুরু হবে। পরে সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে মামলার তথ্য ও জরিমানার নোটিশ পাঠানো হবে।

নির্ধারিত নিয়ম অনুসরণ করে ঘরে বসেই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধের সুযোগ থাকবে। ফলে আইন প্রয়োগের ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা করছে হাইওয়ে পুলিশ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাইওয়ে পুলিশের দাবি, এআইভিত্তিক এই ব্যবস্থা চালুর ফলে মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতা কমবে এবং সড়ক নিরাপত্তা আরও জোরদার হবে। একই সঙ্গে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

সংশ্লিষ্টরা বলছেন, সড়কে আইন প্রয়োগে প্রযুক্তির ব্যবহার বাড়লে পুলিশের সরাসরি হস্তক্ষেপের প্রয়োজন কমবে এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরবে। তবে নতুন এই ব্যবস্থার কার্যকারিতা নির্ভর করবে ক্যামেরার সঠিক স্থাপন, তথ্যের নির্ভুলতা এবং জরিমানা আদায়ের প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও কার্যকরভাবে পরিচালিত হচ্ছে তার ওপর।

মহাসড়কে এখন থেকে ট্রাফিক আইন ভাঙলেই ক্যামেরার নজর এড়িয়ে যাওয়ার সুযোগ অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd