• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভায় জমকালো আয়োজনের ডাক! সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে কাজ করতে চাই: এম. মাসুদুর রহমান মাসুদ কালিগঞ্জের ঢেবঢেবী নামাচর জান্নাতুল ফেরদৌস মাদ্রাসায় ১ হাজার ইট উপহার দিলেন (হাজী সোহেল) বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ফলাফল ঘোষণা, সভাপতি মনিরুল ইসলাম মনি পত্নীতলায় বাংলাদেশ প্রেসক্লাবের মাসিক সভা ও আলোচনা অনুষ্ঠিত পাঁচবিবি সীমান্তে ১৬০ বোতল ভারতীয় উইনক্রিক্স কফ সিরাপ আটক নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট রাজাপুরে ৮ পরিবারের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন ধামইরহাটে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

মধ্যনগরে ১,৯৬০ পিস ইয়াবাসহ আটক ১

Reporter Name / ২৬২ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ১,৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর ব্রিজের উত্তর পাশে এ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সন্দেহভাজন হিসেবে পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার আমতৈল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মোঃ মোস্তাক আহমেদ (৩৬)-কে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার পরিহিত পাঞ্জাবির নিচে কোমরে কালো কাপড়ে পেঁচানো অবস্থায় ১,৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোবাইল ফোন ও একটি প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মোঃ ইউছুব আলী বাদী হয়ে মধ্যনগর থানায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্তভার এসআই (নিরস্ত্র) নাজমুল ইসলামকে অর্পণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd