• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আলীকদমে মেরিনচরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নাগেশ্বরীতে গোপালপুর পীরবাড়ী দ্বি-মুখী দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠন ১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, প্রতিদিন যেতে পারবেন ৩৫০০ পর্যটক নলছিটিতে পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! তরুণীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ ‎আশুলিয়ায় মাদক ব্যবসায় রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই; ৮জনের বিরুদ্ধে অভিযোগ ‎ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট, কার্যকর হচ্ছে আগের সময়সূচি নাগেশ্বরী পীরবাড়ী যুব সমাজের ‘আল-খিদমাহ্ ফাউন্ডেশন’-এর উদ্যোগে মসজিদে মুর্দা মশারি বিতরণ

মধ্যনগরে শিলং তীর অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার

Reporter Name / ৪২২ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

 

ভারতের শিলং থেকে পরিচালিত ‘শিলং তীর’ নামের অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আব্দুল আউয়াল (৩৫) নামের এক বাংলাদেশি এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী মহিষখলা বাজারের কালীমন্দির সংলগ্ন তাঁর চায়ের দোকান থেকে তাঁকে আটক করা হয়। এ সময় জুয়ার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ৯৯ হাজার ১৭০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল আউয়াল উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহনপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে ভারতের শিলংয়ে চালু হওয়া ‘শিলং তীর’ জুয়া বর্তমানে অনলাইনের মাধ্যমে সীমান্ত পেরিয়ে মধ্যনগরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। এ জুয়ার ফাঁদে পড়ে নিম্ন আয়ের বহু মানুষ সর্বস্ব হারাচ্ছেন। মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে টাকা লেনদেন করে জুয়ার অর্থ হুন্ডির মাধ্যমে ভারতে পাচার করা হচ্ছে।

জানা যায়, প্রতিদিন মহিষখলা বাজার, গোলগাঁও বাজার, বাঙালভিটা বাজার, বাকাতলা, দাতিয়াপাড়া নতুন বাজার ও হামিদপুর চৌরাস্তা এলাকায় বসছে শিলং তীরের জুয়ার আসর। খেলাটিতে অংশ নিয়ে অনেকে ১০ টাকায় ৭০০ টাকা কিংবা ২০ টাকায় ১ হাজার ৪০০ টাকা জেতার আশায় নিঃস্ব হয়ে যাচ্ছেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিবুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd