• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আশুলিয়ায় নব্য মেরামতকৃত রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ​ যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি: আইনি তোয়াক্কা না করায় বাড়ছে ‘টাইম বোম্ব’ ঝুঁকি পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: সিসিক নির্বাচন: কে এই বিতর্কিত ‘ডেভিল রাজেশ জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে বুড়িচংয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই শহীদদের স্মরণে তানোরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল মিছিল ও পথসভা কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী কর্তৃক এক নকল নবীশকে মারপিটের অভিযোগ মধ্যনগর সীমান্তে ২৮ ভারতীয় গরু জব্দ সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বাস্তব প্রশিক্ষণ শেষে নরসিংদী ছাড়লেন দুই শিক্ষানবিশ এএসপি, আরআইকে বিদায় সংবর্ধনা

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২৮৬ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় মধ্যনগর উপজেলার মহিষখলা বাজার এলাকার নূরানী হাফিজি ক্বওমী মাদ্রাসা ও এতিমখানা মাঠে এ খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আনিসুল হক।

এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, মোশাহিদ তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, সাইদুর রহমান জিয়া, ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মুসল্লি দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd