শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পুলিশ চেকপোস্ট অভিযানে ৫ বোতল ভারতীয় মদ, একটি বাটন মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যনগর বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় এ চেকপোস্ট অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় আবু বকর (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পাশ্ববর্তী তাহিরপুর উপজেলার বাধাঘাট ইউনিয়নের মুকসেদপুর গ্রামের বাসিন্দা এবং আরব আলীর ছেলে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মধ্যনগর থানায় মামলা রুজু করা হয়েছে।
পরবর্তীতে আসামিকে প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।