• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভায় জমকালো আয়োজনের ডাক! সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে কাজ করতে চাই: এম. মাসুদুর রহমান মাসুদ কালিগঞ্জের ঢেবঢেবী নামাচর জান্নাতুল ফেরদৌস মাদ্রাসায় ১ হাজার ইট উপহার দিলেন (হাজী সোহেল) বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ফলাফল ঘোষণা, সভাপতি মনিরুল ইসলাম মনি পত্নীতলায় বাংলাদেশ প্রেসক্লাবের মাসিক সভা ও আলোচনা অনুষ্ঠিত পাঁচবিবি সীমান্তে ১৬০ বোতল ভারতীয় উইনক্রিক্স কফ সিরাপ আটক নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট রাজাপুরে ৮ পরিবারের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন ধামইরহাটে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

মধ্যনগরে ডেভিল হান্ট–২ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

Reporter Name / ৩৬২ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ডেভিল হান্ট–২ এর আওতায় বিশেষ অভিযানে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে নেত্রকোনা জেলার মুক্তারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ সাখাওয়াত হোসাইন (৩৯)। তিনি মধ্যনগর থানার মামলা নং–০৬ (তারিখ ২৭/১১/২০২৪), ধারা ১৫(৩)/২৫ডি, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর সন্দিগ্ধ আসামি।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে নেত্রকোনা জেলা ডিবি পুলিশের সহায়তায় এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি মোঃ সাখাওয়াত হোসাইন মধ্যনগর সদর ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা এবং মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
গ্রেপ্তারের পর রাত ১০টা ৫০ মিনিটে তাকে মধ্যনগর থানায় আনা হয়। পরবর্তীতে তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd