• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কাফরুল উত্তর ৪নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রথমবরের মতো বরিশালে পালিতো হলো বিশ্ব ডায়াবেটিস দিবস কুমিল্লা মেডিকেল কলেজে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত খোজারখলা মারকাজ জামে মসজিদের অজুখানা উন্নয়নে সরকারি অনুদানের আশ্বাস দিলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির বাংলাদেশ প্রেস ক্লাবের নাগেশ্বরী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা নাগেশ্বরীতে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক মিছিল, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি সিলেটে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী কথায় নয়, কাজেই দৃষ্টান্ত! হাঁটু পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ভাণ্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান ধরলার ভাঙন থেকে বাঁচাতে লিজ নেওয়া জমিতে প্রটেকশন নির্মাণ শুরু নাগেশ্বরী বণিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক হলেন নুরন নবী দুলাল

ভুল ধরিয়ে দিন ভালোবাসায়, নয়তো গীবতে জড়িয়ে যাবেন

Reporter Name / ৪৩৬ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

মো. শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার

আমরা মানুষ— ভুল আমাদের জীবনেরই অংশ। ভুল করাটা অপরাধ নয়, বরং ভুল থেকে শেখাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। তাই কেউ যদি আমার ভুল দেখে সেটা আমাকে সরাসরি জানায়, সেটাই সবচেয়ে বড় উপকার। কারণ এতে আমি নিজের ভুল সংশোধনের সুযোগ পাই, আর সেই মানুষটি গীবত বা পরনিন্দার পাপ থেকেও বেঁচে যান।

আজকের সমাজে একে অপরের ভুল নিয়ে হাসাহাসি, সমালোচনা বা পেছনে আলোচনা করা যেন ফ্যাশনে পরিণত হয়েছে। অথচ গীবত কেবল অন্যের সুনাম নষ্ট করে না, এটি নিজের আত্মাকেও কলুষিত করে। বরং আমরা যদি সাহস করে সত্য কথা মুখে বলার অভ্যাস গড়ে তুলি— আন্তরিকভাবে, সদুদ্দেশ্যে— তবেই সমাজে সত্য, ন্যায় ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে।

সবাইয়ের ছোটখাটো ভুল থাকা অস্বাভাবিক নয়। কিন্তু হিংসা নয়, আমাদের প্রয়োজন ইতিবাচক প্রতিযোগিতা, পারস্পরিক সহযোগিতা এবং উন্নতির মনোভাব। কেউ ভুল করলে তাকে তিরস্কার নয়, বরং উৎসাহ দিন— মনোবল বাড়ান, সত্য কথা বলার শক্তি দিন, সৎ পথে থাকার অনুপ্রেরণা দিন।

যুগ পরিবর্তিত হচ্ছে, চিন্তাভাবনাও হওয়া উচিত যুগোপযোগী। ন্যায়, সততা ও যুক্তিনিষ্ঠ সিদ্ধান্তের ওপর অবিচল থাকা— এটাই আজকের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও প্রয়োজন।

সত্যকে ভালোবাসুন, মানুষকে সম্মান দিন—তাহলেই গড়ে উঠবে নৈতিকতা ও মানবতার সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd