• শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কোন দেশের সাথে প্রভুত্ব নয়—রাষ্ট্রের স্বার্থেই চাই বন্ধুত্ব ফজলুল উলুম মাদরাসার কমিটি গঠন: সাংগঠনিক সম্পাদক হলেন আছমত আলী ক্যাশ বাংলাদেশের নির্বাচনে পুনরায় সহ-সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব ডা. এম. এ কাদের খাঁন তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ সোশাল মিডিয়ায় ভুয়া ফেইক আইডি দ্বারা অপপ্রচার গোমতী নদীর পাড় সুরক্ষা ও ভাঙ্গন রোধে প্রয়াত এমপির প্রচেষ্টা ট্রেনের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ উন্মুক্ত টেন্ডারের নামে জালিয়াতি করে হাট বরাদ্দের অভিযোগ ! মধ্যনগরে ক্ষতিগ্রস্ত কৃষকের ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ কাষ্ঠঘর থেকে একসাথে জুয়া খেলার অভিযোগে ৬ জন গ্রেফতার

বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেন অন্তর্ভুক্তির দাবিতে সালথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

Reporter Name / ৭১১ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

মোঃ ইলিয়াছ খান

সালথা ফরিদপুর প্রতিনিধি:

 

জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্য কোন ঠাঁই নাই। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যহীন সাম্য চাই। এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডার গার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্ত করার দাবিতে ফরিদপুরের সালথা উপজেলায় মানববন্ধন করেছে কিন্ডারগাটেন স্কুল শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা। আজ সোমবার (৪ আগস্ট) সকল ১০ টায় উপজেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন ৯ টি আন্ডার গার্ডেনের স্কুলের ৬ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অভিভাবক সহ অনেকেই। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি স্মারকলিপি জমা দেন কিন্ডার গার্ডেনের শিক্ষকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ ওয়ালীউজামান, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা, কোষাধক্ষ্য মিয়া মোহাম্মদ লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক সুজিত দত্ত, ফুলবাড়িয়া কিন্ডার গার্টেনের মজিবুর রহমান নানু প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পড়বেন না কিন্ডার গার্টেন ও বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবি জানিয়ে বলেন, বৃত্তি শুধুমাত্র একটি আর্থিক অনুদান নয়, এটি একটি শিশুর আত্মবিশ্বাস। সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতি অনুপ্রেরণা। তাই বৈষম্যহীন সমাজ নির্মাণে এবং শিশুদের মেধা ও মনোবল এর স্বীকৃতিতে বর্তমান সরকারি ও বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd