মোহাম্মদ ইকবাল হোসেন,
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলা-এর ৪নং ষোলনল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ৩০ শে মে ভরাসার বাজার জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয়ে উক্ত দোয়ার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী জসিম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টিপু। সভায় সভাপতিত্ব করেন সালেহ আহমেদ এবং সঞ্চালনা করেন আবুল কাসেম। আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির নেতা ফারুক আহমেদ, ইউনিয়ন বিএনপির নেতাখায়রুল আলম,আবদুস সামাদ,নেহার আলী,শামসুল হক মাষ্টার, খোকন,তাজুল ইসলাম, সুমন,পলাশ, টুটুল, মনিরুল ইসলাম, থানা ছাত্র দলের আহবায়ক স্বপন আহমেদ পাখি,সাদ্দাম, জুবায়ের, নাইমুল, উজ্জ্বল প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশ গঠনে তাঁর অবদান এবং আদর্শ নিয়ে বক্তব্য রাখেন। সভা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।