• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎আশুলিয়ায় মাদক ব্যবসায় রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই; ৮জনের বিরুদ্ধে অভিযোগ ‎ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট, কার্যকর হচ্ছে আগের সময়সূচি নাগেশ্বরী পীরবাড়ী যুব সমাজের ‘আল-খিদমাহ্ ফাউন্ডেশন’-এর উদ্যোগে মসজিদে মুর্দা মশারি বিতরণ আজ যমুনা ফিউচার পার্কে জেমস-হাসানের রক কনসার্ট, থাকছে পাঁচ ব্যান্ড পার্বত্য চট্টগ্রাম কোনো আলাদা রাষ্ট্র নয়, এটি পুরো বাংলাদেশের বুড়িচংয়ে উষার উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নেন দুই শতাধিক মানুষ রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভায় জমকালো আয়োজনের ডাক! সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে কাজ করতে চাই: এম. মাসুদুর রহমান মাসুদ

বাসচাপায় শিক্ষক নিহত, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Reporter Name / ১৮৫ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

মোঃ আজিজুর গাজী জেলা প্রতিনিধি, বাগেরহাট।

বাগেরহাটের কচুয়ায় যাত্রীবাহী বাসচাপায় আছাদুর রহমান (৪২) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বাস ভাঙচুর করেছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আছাদুর রহমান সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের বাসিন্দা। তিনি দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। প্রায় এক বছর এক মাস আগে এনটিআরসিএ’র মাধ্যমে তার নিয়োগ হয়। বর্তমানে তিনি কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মোরেলগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস কচুয়া উপজেলার মোল্লাবাড়ি এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে শিক্ষক আছাদুর রহমান গুরুতর আহত হন এবং বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে প্রিয় শিক্ষক নিহতের খবর পেয়ে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে এবং দোলা পরিবহনের বাসটিতে ভাঙচুর চালায়। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ও শিক্ষকদের আশ্বাসে সকাল ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিজুস কুমার সাহা বলেন, “প্রতিদিনের মতো মোটরসাইকেলে বিদ্যালয়ে আসার সময় বাসচাপায় তিনি গুরুতর আহত হন। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি।”
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ খান বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। বাসটি খাদে পড়ে থাকায় হাইওয়ে পুলিশের র‍্যাকার ডাকা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
ওসি আরও জানান, “দুর্ঘটনার পরই বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এদিকে এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd