• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কুড়িগ্রামে জেলা পর্যায়ে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা-২০২৫’ পেল আল কাওছার মেরিট মাদরাসা নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করলেন সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আশরাফুল ইসলাম ইসরাইল বল্লভপুর ভাসানী বাজারে যুব সমাজের উদ্যোগে কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভা আশুলিয়ায় আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: প্রতিপক্ষের হামলায় ১০ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগ পশ্চিম কুটিনাওডাঙ্গা মাকরুটারি জামে মসজিদে টাইলস কেনার জন্য দশ হাজার টাকা আর্থিক অনুদান দিলেন(হাজী সোহেল) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক খুলনার ফুলতলায় বায়োগ্যাস পল্লীর উদ্বোধন করলেন আলীকদমে মেরিনচরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নাগেশ্বরীতে গোপালপুর পীরবাড়ী দ্বি-মুখী দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠন ১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, প্রতিদিন যেতে পারবেন ৩৫০০ পর্যটক নলছিটিতে পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক

বান্দরবানে ৫ হাজার পিস ইয়াবা সহ গ্ৰপ্তার (৩) রোহিঙ্গা নারী (১) রোহিঙ্গা পুরুষ আটক ৪ জন

Reporter Name / ২৯৫ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ক্রাইম রিপোর্টার

মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবানঃ

বান্দরবানের লামা উপজেলায় ৫০০০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে তিন রোহিঙ্গা সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হায়দারনাশীস্থ একটি বাগান বাড়ীর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ২নং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোঃ মুরাদ ও মাবিয়া বেগমের ছেলে মোঃ হাসান (২৭), উখিয়া উপজেলার ব্লক সি-৫ রোহিঙ্গা ক্যাম্পের মোঃ হাসান এর স্ত্রী ইয়াছমিন আরা (২৪), কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদঘর বার্মা পাড়ার মোঃ কাশেমের স্ত্রী খতিজা বেগম (৫৫) এবং উখিয়া উপজেলার ২নং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোঃ রফিক এর স্ত্রী শাহানু আক্তার (৩৫)।

রবিবার দুপুরে লামা থানা এবিষয়ে লিখিত প্রেস রিলিজ দেয়। পুলিশ জানায়, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের তিন জন রোহিঙ্গা সহ মোট ৪ জনকে লামা থানা পুলিশ ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজার, বান্দরবান সহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে বলে জানা যায়।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হায়দারনাশী গ্রামে হেলাল মেম্বারের বাগান বাড়ীর বাসার সামনে ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালীন সময় স্থানীয় জনগণ তাদের আটক করে। পরবর্তীতে স্থানীয় জনগণ পুলিশকে সংবাদ দিলে কুমারী ক্যাম্পের ইনচার্জ এসআই জামিল আহমদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন এবং আটককৃত রোহিঙ্গা মাদক ব্যবসায়ীদের পুলিশ হেফাজতে নিয়ে যায়।

তিনি আরো বলেন, উক্ত ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে লামা থানার মামলা নং-১১, তারিখ- ২৮/০৯/২০২৫ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(গ) রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd