• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ছয় মাস পর সুন্দরবনে ফিরল সেই বাঘিনী: অবমুক্ত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী এক মাসেই ধসে পড়ল কোটি টাকার সড়ক, নির্মাণমান নিয়ে প্রশ্ন; তদন্তের দাবি এলাকাবাসীর কুমিল্লা দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন ফটোসেশন রাজনীতি: ছবির ঝলকানিতে হারিয়ে যাচ্ছে প্রকৃত রাজনীতি বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এমদাদুল হক ধীমানের সভাপতিত্বে প্রথম সভা ও মিলাদ অনুষ্ঠিত তানোরে গভীর রাতে দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ফ্রিজ-টিভি চুরিরও অভিযোগ পাঁচজনের বিরুদ্ধে মামলা আসন্ন ইউপি নির্বাচন: বাকশীমূল ইউনিয়নে প্রার্থী হতে আগ্রহী সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর ভেঙে পড়ল গাছ ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নকলের সুযোগ না পেয়ে চরফ্যাশনের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

বান্দরবানের লামা-আলীকদমে প্রেমের সম্পর্ককে ঘিরে দুই কিশোর-কিশোরীর পলায়ন

Reporter Name / ২০১ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ক্রাইম রিপোর্টার মোঃআবু সিদ্দিক বান্দরবান প্রতিনিধি

লামা ও আলীকদম উপজেলায় একটি আন্তঃসম্প্রদায় প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে বর্তমানে তীব্র জাতিগত উত্তেজনা বিরাজ করছে।

লামা উপজেলার ত্রিপুরা সম্প্রদায়ের এক কিশোরের সাথে আলীকদম উপজেলার ম্রো সম্প্রদায়ের এক কিশোরীর পালিয়ে যাওয়ার ঘটনায় উভয় পরিবার ও সংশ্লিষ্ট দুই সম্প্রদায়ের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে :

জানা গেছে, গত ২৫ অক্টোবর, ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় লামা উপজেলার পোপা হেডম্যান পাড়ার বাসিন্দা টনি ত্রিপুরা (১৭) আলীকদম উপজেলার লাংরিপাড়ার বাসিন্দা রো রাম ম্রো (১৬)-কে তাঁর নিজ বাসা থেকে নিয়ে আসেন। বর্তমানে মেয়েটি লামার পোপা হেডম্যান পাড়ায় টনি ত্রিপুরার বাড়িতে অবস্থান করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র মতে, ত্রিপুরা কিশোর টনি ত্রিপুরা (পিতা: অংতহা ত্রিপুরা) এবং ম্রো কিশোরী রো রাম ম্রো (পিতা: সাকনাও ম্রো, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য)-এর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক বিদ্যমান ছিল। এই সম্পর্কের জের ধরেই কিশোরী রো রাম ম্রো স্বেচ্ছায় টনি ত্রিপুরার সাথে চলে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। লামা উপজেলাস্থ পোপা হেডম্যান পাড়ার ০৭ নং ওয়ার্ড মেম্বার শলোমন ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার দিন রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় রো রাম ম্রো প্রথমে তাঁর প্রতিবেশী মেনকুম ম্রোর সহায়তায় বাড়ি থেকে পালিয়ে আলীকদম পান বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কয়েকজন বাঙালি যুবকের সহায়তায় তিনি আলীকদম পান বাজার পর্যন্ত পৌঁছান। সেখান থেকে টনি ত্রিপুরা মোটর সাইকেলে করে তাঁকে লামা উপজেলাস্থ পোপা হেডম্যান পাড়ায় তাঁর বাড়িতে নিয়ে আসেন।

এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের পাশাপাশি দুই সম্প্রদায়ের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেকোনো ধরনের জাতিগত সংঘাত এড়াতে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। স্থানীয় সচেতন মহল দ্রুত বিষয়টি সামাজিকভাবে অথবা আইনি প্রক্রিয়ায় মীমাংসা করে জাতিগত সম্প্রীতি বজায় রাখার উপর জোর দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd