• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন কচাঁ নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন,দেড় ঘন্টা ফেড়ি চলাচল বন্ধ কারাগারে থেকেও সন্ত্রাসবিরোধী মামলায় আসামি হাফিজুর মাগুরায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে সেমিনার ও পুরস্থার বিতরণ অনুষ্ঠান নওগাঁর পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ মাগুরা জেলায় মোহাম্মদপুর উপজেলায় ইট ভাটার পরিবেশ মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগে তিনটির ভাটায় জরিমান কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় কচাকাটায় সোনালী ব্যাংক পিএলসি শাখা বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন

বান্দরবানের লামায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহযোগিতায় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্ধোধন

Reporter Name / ২০৩ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

মোঃ আবু বক্কর সিদ্দিক

বান্দরবান প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র লামা উপজেলার সহযোগিতায় লামা ক্রিকেট উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তঃলামা উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট/২০২৫ ইং এর উদ্বোধন।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি লামা উপজেলার সহযোগিতায় লামা ক্রিকেট উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত আন্তঃলামা উপজেলা ক্রিকেট টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন এনসিপি বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী জনাব মোঃ শহীদুর রহমান সোহেল। তিনি তাঁর বক্তব্যে বলেন, তরুণরাই জাতির ভবিষ্যৎ, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজ শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে উজ্জীবিত হয়। এনসিপি সবসময় তরুণদের উন্নয়ন এবং খেলাধুলার প্রসারে কাজ করে যাবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি বান্দরবান জেলার সম্মানিত যুগ্ম সমন্বয়কারী বৃন্দ— জনাব তপন মারমা, জনাব খালেদ মোশাররফ হোসেন মাসুদ, জনাব আবদুল্লাহ আল মামুন, জনাব এসিং মারমা, জনাব আশরাফুল ইসলাম এবং জনাব অংথুই। পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ও জেলা সদস্য জনাব রাশেদুল হাসান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা সদস্য গোলাম মোস্তফা মাসুদ। তাঁরা সবাই খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মানবিক, দায়িত্বশীল ও দেশগঠনের কাজে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি লামা উপজেলার প্রধান সমন্বয়কারী জনাব নাজমুল হাসান এবং সঞ্চালনায় ছিলেন লামা উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী জনাব মোঃ আবদুল করিম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জার্সি ও ট্রফি উন্মোচন করেন এবং খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করে নানাবিধ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে— খেলাধুলার উন্নয়ন মানেই একটি সুস্থ, শক্তিশালী ও গঠনমূলক সমাজ নির্মাণ। পাহাড় ও সমতলের সব তরুণ যেন সমান সুযোগ পায়, সেদিকে দলের অঙ্গীকার সবসময় দৃঢ়।

ইনকিলাব জিন্দাবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd