• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহী মডেল প্রেসক্লাবের গভীর শোক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি ছাত্র ফেডারেশন নেতার শিশু নিরাপত্তা: নিখোঁজের পর মরদেহ, আর কত অপেক্ষা? তানোরে ১০ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র চেষ্টার অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রে/প্তা/র রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ পিরোজপুরে স্বেচ্ছাশ্রমে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত নজরুল বর্ষ উপলক্ষে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান নাগেশ্বরীতে দলিল লেখকদের ৭ দফা দাবিতে প্রতিবাদ সভা ও মহাসড়কে মিছিল

বাকশীমূল এর কালিকাপুরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৩১৭ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ মাঠে বাকশীমূল ইউনিয়ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকা বিজনেস ক্লাবের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ছাদেকুর রহমান।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করেন, টঙ্গী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ড. মোঃ হিফজুর রহমান।

প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করেন, মাওলানা ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার (ঢাকা)।
বিশেষ অতিথি ছিলেন , পিএইচপি কুরআনের আলো মহাসচিব ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাওলানা মোঃ মহিউদ্দিন।

মাহফিলে আলোচনা পেশ করেন, আজ্ঞাপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোঃ আল আমিন শিল্পী,কুমিল্লা রেসকোর্স জামে মসজিদের খতিব মাওলানা মোঃ রবিউল্লাহ আনসারী,ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আদনান গাজী, মাওলানা আব্দুর রশিদ জামী ও মাওলানা মোঃ আবদুর রউফ।

বুড়িচং মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন এবং ছয়গ্রাম মডার্ন প্রি-ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল মোঃ মোশাররফ হোসেনের সহযোগিতায় মাহফিলে উপস্থিত ছিলেন বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, সাহেবাবাদ কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জাহিদ উল্লাহ,অধ্যাপক তাসলিমুর রহমান নিয়াজি, শ্রীমন্তপুর এম.এ. ছাত্তার উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম,মাও.মোহাম্মদ আমিনুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক এ এম ফরহাদসহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।

মাহফিলে কোরআনের আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনের গুরুত্ব তুলে ধরা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd