মোঃ ফারুক সরকার: জেলা প্রতিনিধি বগুড়া ।
বগুড়া জেলার শাজাহানপুর থানা পুলিশ একটি গুরুত্বপূর্ণ মামলার সন্দিগ্ধ আসামীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ২০২৫ ইং থানার মামলা নং-১৭, তারিখ- ০৮/০৩/২০২৫ খ্রিঃ, ধারা- ১৪৩/৩২৬/৩০৭/৩২৫/১১৪/৩৪ পেনাল কোড অনুসারে দায়েরকৃত মামলার তদন্তকালে আসামির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। মামলাটি সংঘবদ্ধভাবে মারামারি, গুরুতর জখম ও হত্যার চেষ্টা সংক্রান্ত অপরাধের অভিযোগে দায়ের হয়।
তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী হলো—
মোঃ আমজাদ হোসেন (৪০), স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী, পিতা- মৃত হযরত আলী, সাং- ক্ষুদ্রফুলকোট, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া।
শাজাহানপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইং ০১/১০/২০২৫ খ্রিঃ তারিখ রাত্রি অনুমান ২০:১৪ ঘটিকার সময় শাজাহানপুর থানাধীন ক্ষুদ্রফুলকোট এলাকা হইতে উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে আসা হয় এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে শাজাহানপুর থানা পুলিশ।