মোঃ ফারুক সরকার, জেলা প্রতিনিধি বগুড়া।
। নিহতের নাম শাহাদত আলী (৫০)। তিনি উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর সোনারপাড়া গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে নিজ শয়নঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রতিবেশীরা জানান, শাহাদত আলী পেশায় সিএনজি চালক ছিলেন এবং তিনি একাই বাড়িতে বসবাস করতেন। সর্বশেষ গত শনিবার (১৮ অক্টোবর) তাকে বাড়িতে ঢুকতে দেখা যায়। এরপর থেকে আর তাকে কেউ দেখেনি।
মঙ্গলবার বিকেলে ঘর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাহাদত আলীর মৃত্যু তিন দিন আগে হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”