• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা বাঁধ ভেঙে এরনবিলে পানি প্রবেশ, কয়েকশো কৃষকের ক্ষতির আশংকা লাটুয়ার বাজারে ‘খাজনা সিন্ডিকেট’: প্রশাসনের চোখের সামনে চলছে অবৈধ বাণিজ্য জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৮৫,৫০০/-(পঁচাশি হাজার পাঁচশত) টাকার অবৈধ ভারতীয় চকলেটসহ ০৩ (তিন) জন গ্রেফতারঃ ফকির বাজার স্কুল এন্ড কলেজের নতুন সভাপতির সাধারন সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ মধ্যনগরে শালদীঘা হাওরে সুইস গেইট নির্মাণের দাবি ভিক্টোরিয়া কলেজ HSC-৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল হাসান মধ্যনগরে বোরো ধান ঘরে তুলতে মাঠে প্রশাসন, দ্রুত কাটার আহ্বান

বংশীকুন্ডায় মনাই নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার, ইজারাদারদের বিরুদ্ধে অভিযোগ

Reporter Name / ১৩৯ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা এলাকায় মনাই নদী থেকে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ ধরার অভিযোগ উঠেছে ইজারাদারদের বিরুদ্ধে।

বংশীকুন্ডা গ্রামের বাসিন্দা নিহাদ গণি তালুকদার বুধবার (৪ মার্চ) সকালে নিজের ফেসবুক লাইভে এ অভিযোগ তুলে ধরেন। লাইভে তিনি দাবি করেন, হামিদপুর বন্ধন মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড-এর নামে নদীটি ইজারা নেওয়া হয়েছে। উক্ত সমিতির সভাপতি আজিজ মিয়া এবং সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।

ফেসবুক লাইভে আরও জানানো হয়, গত ৪-৫ দিন ধরে নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

নিহাদ গণির ভাষ্য অনুযায়ী, বিষ প্রয়োগের ফলে শুধু মাছই নয়, নদীর বিভিন্ন প্রজাতির জলজ প্রাণীও মারা যাচ্ছে। এতে নদীর জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। পাশাপাশি নদীর তীরবর্তী বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহৃত পানিও দূষিত হয়ে পড়ছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জানতে ফেসবুক লাইভে তাজুল ইসলামকে ফোন করা হলে অভিযুক্ত তাজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তারা নদীতে কোনো ধরনের বিষ প্রয়োগ করেননি।

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd