• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফকিরহাটে বাসচাপায় শিশুশ্রমিক নিহত

Reporter Name / ১৩২ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

আজিজুল গাজী জেলা প্রতিনিধি বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে বাসের চাপায় মো. সামিরুল ইসলাম (১১) নামে এক শিশুশ্রমিক নিহত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিরুল কুমিল্লার হোমনা উপজেলার মো. সাইফুল ইসলামের ছেলে। সে বাবার সঙ্গে কাটাখালী এলাকার একটি ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করত এবং সেখানেই ভাড়া বাসায় বসবাস করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সামিরুল বাসা থেকে কাজে যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী ‘সেতু পরিবহন’ নামে একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উত্তম পাল বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।’
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, ‘দুর্ঘটনায় নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd