• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আশুলিয়ায় নব্য মেরামতকৃত রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ​ যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি: আইনি তোয়াক্কা না করায় বাড়ছে ‘টাইম বোম্ব’ ঝুঁকি পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: সিসিক নির্বাচন: কে এই বিতর্কিত ‘ডেভিল রাজেশ জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে বুড়িচংয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই শহীদদের স্মরণে তানোরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল মিছিল ও পথসভা কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী কর্তৃক এক নকল নবীশকে মারপিটের অভিযোগ মধ্যনগর সীমান্তে ২৮ ভারতীয় গরু জব্দ সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বাস্তব প্রশিক্ষণ শেষে নরসিংদী ছাড়লেন দুই শিক্ষানবিশ এএসপি, আরআইকে বিদায় সংবর্ধনা

ফকিরহাটে পূজামন্ডপ পরিদর্শনে খুশি হলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার

Reporter Name / ২৭৫ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

মোঃ হাফিজুর রহমান

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের ফকিরহাটে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল। তিনি বুধবার (১লা অক্টোবর ) বিকেল উপজেলার মানসা কালি মন্দিরের দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন শেষে মন্দির কমিটির সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সহধর্মিণী কানন মজমুদার, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, সহকারী কমিশনার (ভ‚মি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, মানসা কালি মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল, সাধারন সম্পাদক বাবুল কুমার আঁশ, মিলন কুমার সেন, শেখর রায়সহ অন্যান্যরা। মতবিনিময় সভা পরিচালনা করেন শিক্ষক অজয় চক্রবর্তী।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ, সুন্দর শান্তিপূর্নভাবে উদযাপনে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। মন্ডপে মন্ডপে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা কড়া নজরদারী রেখেছে। এছাড়াও সেনাবাহিনী টহলে রয়েছে। নিরাপদে শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করতে পারে সে লক্ষে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্দির কমিটি ও স্থানীয়দের সহযোগিতায় পূূজা ভাল কাটবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd