• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সোশ্যাল মিডিয়ার চোরাবালি ও বিভ্রান্ত তরুণ প্রজন্ম: সংকটের মনস্তাত্ত্বিক জ্যামিতি ও উত্তরণের পথ – প্রফেসর ড. আসিফ মিজান উপাচার্য, দারু সালাম বিশ্ববিদ্যালয় (সোমালি) এবং রাজনীতি, মানবাধিকার ও অপরাধ বিশ্লেষক। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বুড়িচংয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফকিরহাটে ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটির উপজেলা কমিটি গঠন ও অনুমোদন দক্ষিণ সুরমায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ‘তীর জুয়া’র রমরমা আসর: নেপথ্যে অন্তরের মা জুবেদা বেগম মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর সাথে নাগেশ্বরীর সাকিবুল আলমের সাক্ষাৎ ​কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় বর্ধিত সভায় নাগেশ্বরীর সাইফুর রহমান দুলাল-এর গুরুত্বপূর্ণ বক্তব্য ও অংশগ্রহণ ভান্ডারিয়ায় কমিউনিটি পুলিশিং কমিটি গঠন,সভাপতি জাহিদ সম্পাদক শামীম রাজধানীর বসুন্ধরা থেকে জনপ্রিয় অভিনেত্রীর ম/র/দে/হ উদ্ধার বুড়িচংয়ের কণ্ঠনগরে জানাজার নামাজের স্থান সংস্কারে সমাজসেবক আলহাজ্ব ওমর ফারুকের উদ্যোগ

ফকিরহাটে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

Reporter Name / ৩৮৫ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

মোঃ আজিজুল গাজী

জেলা প্রতিনিধি, বাগেরহাট

সারা বাংলাদেশে চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর অংশ হিসেবে বাগেরহাট জেলার সকল উপজেলার ন্যায় ফকিরহাট উপজেলাতেও টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার বারাশীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আসাদুজ্জামান সাগর এবং প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আসাদুজ্জামান সাগর বলেন,
“এই কর্মসূচি মোট ১৮ কার্যদিবস ধরে চলবে। প্রথম ১০ দিন প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্কুল পর্যায়ে টিকা দেওয়া হবে এবং পরবর্তী ৮ দিন কমিউনিটি পর্যায়ে বিদ্যালয়বহির্ভূত শিশুদের টিকা প্রদান করা হবে। এছাড়া প্রত্যেকটি টিকাদান কেন্দ্রে এই টিকা নেওয়ার সুযোগ থাকবে।”
বাগেরহাট জেলায় মোট ৪ লাখ ১১ হাজার ৩৮১ জন শিশু-কিশোরকে এবং ফকিরহাট উপজেলায় ৩৯ হাজার ৮৬২ জনকে এই টিকার আওতায় আনা হবে বলে জানা গেছে।


উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
ডা. সরদার তানভীর মাহমুদ অনিক, ডা. শাহরিয়ার শামিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) কামাল হোসেন ও স্বাস্থ্য পরিদর্শক রঞ্জন সেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বারাশীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ মিজানুর রহমান, সহকারী শিক্ষক আফরোজা আক্তার, ফেরদৌসী খাতুন, কিমিয়া আক্তার, প্রনবেশ রায় চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ— মোল্লা রাজু আহমেদ, সাংবাদিক উপস্থিত ছিলেন।
এ সময় বারাশীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১৫ জন শিক্ষার্থীর মধ্যে ১১৪ জন শিক্ষার্থীকে টাইফয়েড টিকা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd