• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নকলের সুযোগ না পেয়ে চরফ্যাশনের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ ​মানবতার অনন্য দৃষ্টান্ত: মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে রক্ত দিলেন যুবদল নেতা রিয়াজ ​মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী বাগেরহাটের সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন পরিবেশ প্রতিমন্ত্রীর আফতাবনগর–আলিফনগর সংযোগ সড়ক বন্ধের প্রতিবাদে মানববন্ধন, চলাচল স্বাভাবিকের দাবি ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু কুমিল্লা দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতি-চুরি, মারামারি ও পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেপ্তার দৌলতখানে জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে মোশাররফ হোসেন খান চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

নেত্রকোনা পূর্বধলায় পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় ড্রাইভার সহ আহত ২

Reporter Name / ৩১৩ Time View
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

সাগর আহমেদ জজ,,
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোণার পূর্বধলায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়েছে। এতে চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে আজ বুধবার উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের খলিশাউড় বনপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় সকাল সাড়ে ৫টার দিকে।

আহতরা হলেন, নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার রামপুরা গ্রামের আঃ সালাম এর ছেলে পিক-আপ ভ্যানের ড্রাইভার মোঃ রাসেল মিয়া (২০) এবং একই উপজেলার নাজিরপুর গ্রামের মৃত সাত্তার এর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা হতে ছেড়ে আসা মালামাল বোঝাই একটি নীল পিকআপ (ঢাকা মোট্রো ন-১২-৯৮৯৮) শ্যামগঞ্জ-বিরিশিরি গামী মহাসড়কে উপজেলার ৯ নং খলিশাউর ইউনিয়ন বনপাড়া নামক স্থানে পিকআপের গতি নিয়ন্ত্রণ হারিয়ে জিগার গাছের সাথে ধাক্কা লেগে পিকআপের সামনে অংশটুকু জিগার গাছের সাথে আটকে যায়। এতে পিকআপের ভিতরে থাকা ডাইভার এবং একজন যাত্রী আটকে পড়ে। পাশে মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা দুর্ঘটনার আওয়াজ শুনতে পায়। পরে দ্রুত ছুটে গিয়ে মুসলিরা ও স্থানীয়রা দুজনকে আটকা পড়া দেখে অনেক চেষ্টা করে বের করার জন্য। কিন্তু গাড়ীর সামনে অংশ গাছের সাথে ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়ায় আটকে যাওয়ার তারা উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস ও থানায় ফোন করে।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতার ২ ঘন্টার চেস্টার দুইজনকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দুইজনের অবস্থা গুরুতর দেখে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে দুজনেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
পিকআপ ভ্যানে চালকসহ মোট ৪ জন ছিলেন। এ ঘটনায় ২ জন গুরুতর আহত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালক ঘুমিয়ে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আহত দুজনেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd