• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ শিক্ষায় বিনিয়োগ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ওসমানিতে ভর্তি বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নিরলস কাজ করছে – গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ফুলতলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুই সপ্তাহে হাসপাতালে ভর্তি ২১ রোগী আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন টিনশেড ভবন নিলামে বিক্রি ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ফুলতলায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

নেইমারকে নিয়ে আরও বড় সুখবর দিলেন আনচেলত্তি

Reporter Name / ১৬৫ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

মারুফ হাসান

ঢাকা জেলা প্রতিনিধি

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল শিবিরে স্বস্তির খবর এনে দিলেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। চোট কাটিয়ে দলে ফেরা তারকা ফরোয়ার্ড নেইমার পুরো ম্যাচ খেলার মতো ফিট আছেন বলে জানিয়েছেন তিনি।

গত ১৭ মে সান্তোসের হয়ে কোরিতিবার বিপক্ষে খেলতে গিয়ে কাফে চোট পান নেইমার। এরপর মরক্কো ও হাইতির বিপক্ষে ব্রাজিলের ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে তার শারীরিক অবস্থার ব্যাপারে ইতিবাচক বার্তা দিয়েছেন আনচেলত্তি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, “নেইমার খেলার জন্য প্রস্তুত। সে পুরো সপ্তাহজুড়ে ভালো অনুশীলন করেছে এবং ম্যাচের জন্য নিজেকে দারুণভাবে প্রস্তুত করেছে। তার গুণগত মান দলকে অনেক কিছু দিতে পারে। সে ৯০ মিনিট খেলতে সক্ষম এবং তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে আমি খুবই সন্তুষ্ট।”

নেইমারের প্রত্যাবর্তনের পাশাপাশি ব্রাজিলের আরেকটি আলোচনার বিষয় রাফিনিয়ার বিকল্প। হাইতির বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন বার্সেলোনার এই উইঙ্গার। তবে তার পরিবর্তে কে খেলবেন, সে বিষয়ে এখনই কিছু জানাতে চাননি আনচেলত্তি।

তিনি বলেন, “রাফিনিয়ার জায়গায় কে খেলবে, সে বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা রয়েছে। আমরা সম্ভাব্য সেরা একাদশ নিয়েই ভাবছি এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।”

রাফিনিয়ার বিকল্প হিসেবে রায়ান, লুইজ হেনরিকে ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির নাম শোনা যাচ্ছে। বিশেষ করে হাইতির বিপক্ষে বদলি হিসেবে নেমে ভালো পারফরম্যান্স করা রায়ানের প্রশংসা করেছেন ব্রাজিল কোচ।

এদিকে তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে শুরুর একাদশে দেখা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, “এন্দ্রিক যেকোনো সময় খেলার সামর্থ্য রাখে। সমর্থকেরা তাকে নিয়ে উচ্ছ্বসিত। তবে আগামী ম্যাচে নেইমারও থাকবে। আমার বিশ্বাস, সমর্থকেরা দুজনকেই সমানভাবে সমর্থন করবে।”

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন ব্রাজিলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন ফুটবলপ্রেমীর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd