• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিউইয়র্কে ‘One World: One Humanity’ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ড. সৈয়দ সাইফুদ্দীন মাইজভাণ্ডারী নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত বাইকের সেই মেয়েটি বেঁচে আছেন কচাকাটা থানার ওসির সঙ্গে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময় ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত কুড়িগ্রামের কচাকাটায় ১৭০ পিস ইয়াবা, মাদকসহ দুই জন গ্রেফতার করেছে পুলিশ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস মহানবী (দ.)-এর আদর্শ অনুসরণে সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠার আহ্বান — শাহ সুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’ শীর্ষক উলামা ও সুধী সমাবেশ

নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

​নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

​”মানব জাতির কল্যাণে, এগিয়ে আসি সেবাদানে”—এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬। নাগেশ্বরী উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন। তিনি অনুষ্ঠানটির সভাপতিত্বও করেন।
​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও সংগঠনের কার্যক্রম তুলে ধরার পর মোঃ হাফিজুর রহমানের সাবলীল সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়।

​এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— ​নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান।নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জামাল হোসেন। ​নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান। ​নাগেশ্বরী বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহমুদ হাসান হাজী সোহেল। ​মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের উপদেষ্টা ও বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক এজেডএম জাহাঙ্গীর আলম মতি সরকার। ​উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের পরিচালক মোঃ খোরশেদ আলম।নাগেশ্বরী পৌর যুব সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, সংগঠক, কলামিস্ট ও সংবাদকর্মী মোঃ সাদিকুল ইসলাম সোহেল মুন্সী। ​বামনডাঙ্গা ইউনিয়ন যুব প্লাটফর্মের সভাপতি মোঃ আজিজুল হক।

​এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর সভাপতি মোঃ রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ লিটু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, এবং সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রবিউল ইসলাম সহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীরা।

​আলোচনা সভায় বক্তারা নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর বিগত দিনের মানবিক ও সমাজকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, আর্তমানবতার সেবায় তরুণদের এই উদ্যোগ প্রশংসনীয়। মুমূর্ষু রোগীদের রক্তদানের পাশাপাশি সমাজ থেকে মাদক ও অপরাধ দূর করতে যুবসমাজকে এ ধরনের সেবামূলক কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান অতিথিরা।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের আগামী দিনের পথচলা আরও গতিশীল ও বেগবান করার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক প্রস্তাবনা তুলে ধরা হয় এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd