• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যা মামলার প্রধান আসামি সাইফুল গ্রেফতার নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত কমিটি ঘোষণা কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল উওরা থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা সহ পল্লবী থানার এএসআই আটক আগামীর পার্সেল রয়ে গেল, পরে জানা গেল মানুষটি না ফেরার দেশে ঢাকাসহ দেশের ২৯ জেলায় বাজার তদারকি: ৬১ প্রতিষ্ঠানকে ৭ লাখ ২৯ হাজার টাকা জরিমানা

নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত কমিটি ঘোষণা

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মো: সাঈদী হোসেন নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার নবনির্বাচিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকালে নাগেশ্বরী আলিয়া মাদ্রাসা সংলগ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ নিবন্ধন কার্যালয়ে অনুষ্ঠিত থানা শুরা অধিবেশন-২০২৬-এ এ কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব হারিসুল বারী রনি এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা রফিকুল ইসলাম।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মুফতি মাওলানা মোজাম্মেল হক আইমানী, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল বাতেন সরকার এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ মোঃ আব্দুল মোমিন জেহাদী।

এছাড়া আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জননেতা আলহাজ্ব হারিসুল বারী রনি, সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী, কুড়িগ্রাম-১ আসন।

অধিবেশনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী থানা শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুর রব।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd