নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার দাসের সঙ্গে মতবিনিময় করেছেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের কমিটি ও সদস্যরা।শুক্রবার (২৮ আগস্ট) কচাকাটা থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ মিলন মিয়া, সাংগঠনিক সম্পাদক রাহিমুল ইসলাম সজিব, সাধারণ সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম, সদস্য সজিব মিয়া, মোঃ সাঈদি হোসেন, মোঃ রিয়াজুল ইসলাম রুহীসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় কচাকাটা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল ও অনলাইন ক্যাসিনোসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ মিলন মিয়া মাদক ও ক্যাসিনোর বিরুদ্ধে পুলিশের চলমান কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে ওসির সঙ্গে আলোচনা করেন।ওসি অর্পণ কুমার দাস বলেন, কচাকাটা এলাকায় মাদক নির্মূলে পুলিশ ইতোমধ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আপনারা বিভিন্ন তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন, আমরাও আপনাদের সহযোগিতা করব। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কচাকাটা থানাকে আরও সুন্দর ও নিরাপদ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে।মতবিনিময় সভায় সাংবাদিক ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।