• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গিরারপাড় জান্নাতুল বাকী কবরস্থানের বার্ষিক মাহফিল ও সার্বিক উন্নয়নকল্পে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির আনন্দ র‌্যালি ও বৃক্ষরোপণ নাগেশ্বরীতে গণসংহতি আন্দোলনের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কদমতলী পুলিশ ফাঁড়ির টু-আইসি কামরুজ্জামানের ফুলের শুভেচ্ছা দেওয়া নিয়ে তোলপাড়, জনমনে তীব্র ক্ষোভ তানোরে ১৮ কাঠা জমি দখলের অভিযোগ, ভোরে কাঁচা ধান কেটে নিয়ে যাওয়ার দাবি আতঙ্কে পরিবার নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সুরমায় ওয়াগন ট্রেন না আসায় তীব্র তেল সংকট: চরম ভোগান্তিতে ট্যাংক লরি শ্রমিকরা সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে জাল স্বাক্ষরে চাল আত্মসাৎ এর অভিযোগ, সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস জামিনের প্রশ্ন শুনে আদালত চত্বরে মেজাজ হারালেন পরীমনি, সাংবাদিকদের সঙ্গে তুমুল বাগবিতণ্ডা

নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

Reporter Name / ৩১ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি, সাঈদী হোসেন

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আলাউদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান, উপজেলা বিএনপির আহবায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সুধী সমাজের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি, সিপাহী-জনতার বিপ্লবের তাৎপর্য এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় এর গুরুত্ব তুলে ধরে বিস্তারিত বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ১৯৭১ সালের পর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং বহুদলীয় গণতন্ত্রের যাত্রায় ৭ই নভেম্বরের ঐতিহাসিক ঘটনা এক অনন্য মাইলফলক।
আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd