• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গিরারপাড় জান্নাতুল বাকী কবরস্থানের বার্ষিক মাহফিল ও সার্বিক উন্নয়নকল্পে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির আনন্দ র‌্যালি ও বৃক্ষরোপণ নাগেশ্বরীতে গণসংহতি আন্দোলনের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কদমতলী পুলিশ ফাঁড়ির টু-আইসি কামরুজ্জামানের ফুলের শুভেচ্ছা দেওয়া নিয়ে তোলপাড়, জনমনে তীব্র ক্ষোভ তানোরে ১৮ কাঠা জমি দখলের অভিযোগ, ভোরে কাঁচা ধান কেটে নিয়ে যাওয়ার দাবি আতঙ্কে পরিবার নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সুরমায় ওয়াগন ট্রেন না আসায় তীব্র তেল সংকট: চরম ভোগান্তিতে ট্যাংক লরি শ্রমিকরা সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে জাল স্বাক্ষরে চাল আত্মসাৎ এর অভিযোগ, সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস জামিনের প্রশ্ন শুনে আদালত চত্বরে মেজাজ হারালেন পরীমনি, সাংবাদিকদের সঙ্গে তুমুল বাগবিতণ্ডা

নাগেশ্বরীতে গণসংহতি আন্দোলনের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

 

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গণসংহতি আন্দোলনের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত কর্মশালায় মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শকে ধারণ করে আগামী দিনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

একইসঙ্গে দেশের সার্বিক স্বার্থে রাজপথে থেকে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

নাগেশ্বরী গণসংহতি আন্দোলনের কার্যালয়ে দিনব্যাপী এ আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সংগঠনের রাজনৈতিক আদর্শ, সাংগঠনিক রূপরেখা, ভবিষ্যৎ কর্মপন্থা এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় অতিথি ও নির্দেশক হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম রেজা।

এছাড়াও কুড়িগ্রাম জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দুলাল মিয়া এবং জেলা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক মোহাম্মদ সোহেল রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ এতে অংশ নেন।

কর্মশালায় বক্তারা বলেন, সাধারণ মানুষ ও শ্রমজীবী মেহনতি জনতার অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করতে গণসংহতি আন্দোলন সব সময় কাজ করে যাচ্ছে।

মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শ লালন করে সামনের দিনগুলোতেও সব রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও জনস্বার্থ রক্ষায় সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সোচ্চার থাকবে।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, অতীতে দেশের গণতান্ত্রিক ও জনগণের অধিকার আদায়ের যুগপৎ আন্দোলনে গণসংহতি আন্দোলনের যে বলিষ্ঠ ভূমিকা ছিল, ভবিষ্যতেও সেই আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd